চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ২২

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2024 03:52:06 am

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২২ পুণ্যার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।


গঙ্গাস্নানে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী ট্র্যাক্টর-ট্রলিটি পুকুরে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তরপ্রদেশে একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে যাওয়ার পরে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন পুণ্যার্থী মারা গেছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


হতাহত পুণ্যার্থীরা গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে কাদেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরপ্রদেশের কাসগঞ্জে তাদের বহনকারী ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


এদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল আহতদের বিনামূল্যে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য।’


এছাড়া মুখ্যমন্ত্রী আহত পুণ্যার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও তার কার্যালয় জানিয়েছে।

আরও খবর







6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

১০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে