আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

আবারও বাতিল আর্জেন্টিনার ম্যাচ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2024 03:14:52 pm

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলা নিয়ে একের পর এক জটিলতা যেন পিছুই ছাড়ছে না। প্রথমে লিওনেল মেসির কারণে চীনে দুইটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়। এরপর সূচি, ভেন্যু ও প্রতিপক্ষ সবই পরিবর্তিত হয়ে যায়। এবার নতুন আরেক ঝামেলার সম্মুখীন হলো আর্জেন্টিনার ম্যাচ।


যুক্তরাষ্ট্রের মাটিতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল লিওনেল মেসির দলের। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ঝামেলার মুখে পড়তে হয়েছে নাইজেরিয়া জাতীয় দলকে। তাই তাদের পরিবর্তে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।


আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে বিষয়টি গতকাল (মঙ্গলবার) নিশ্চিত করে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকান দেশ নাইজেরিয়া ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সে কারণে তাদের সঙ্গে ম্যাচটি বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে কোস্টারিকার সঙ্গে আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির ভেন্যু লস অ্যাঞ্জেলেসের কলিসিয়াম স্টেডিয়াম।


কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে ২২ মার্চ স্কালোনির শিষ্যরা এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে। এখনও সেই ম্যাচের সময়সূচি ঘোষণা করেনি এএফএ।


আসন্ন দুটি প্রীতি ম্যাচ ছাড়াও কোপা আমেরিকা টুর্নামেন্টের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে মেসিদের। আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে বর্তমান বিশ্ব এবং কোপা চ্যাম্পিয়নরা।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৫ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে