ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

শিরোপা জয়ের দুয়ারে কুমিল্লার রথ থামিয়ে দিলো তামিমের বরিশাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2024 03:35:51 pm

বিপিএলের ফাইনাল মানে বরাবরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আধিপত্য। বাংলাদেশের ঘরোয়া লিগটির টাইটেলকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল দলটি। এবারও ছিল শিরোপা জয়ের দুয়ারে। তবে, সেই দুয়ার থেকে এবার শূন্য হাতে ফিরলেন লিটন দাসরা।


বিপিএলের দশম আসরে অনেকগুলো সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়ের রথ থামিয়ে প্রথমবার বিপিএলের চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল।


একে একে তিন ফাইনালে হারার পর সোনার হরিণের দেখা পেল বরিশাল। চতুর্থবারে এসে পেল শিরোপার স্বাধ। বিপিএলের দশম আসরে কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন তকমা জিতল দক্ষিণাঞ্চলের দলটি। অন্যদিকে চারবার শিরোপা জেতা কুমিল্লার সামনে সুযোগ ছিল সংখ্যাটাকে পাঁচে নিয়ে যাওয়ার। সেই সঙ্গে টানা তিনটি জিতে হ্যাটট্রিক করার। সেই আশা ভেস্তে দিলেন তামিম-মিরাজরা।


দীর্ঘ সময় ধরে বিপিএল খেললেও কখনও শিরোপা জেতা হয়নি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের। তামিমের অধীনে সেই অধরা আক্ষেপও মেটে গেল দুই তারকার।


১ মার্চ, শুক্রবার টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করা কুমিল্লা খুব বেশি সুবিধা করতে পারতে পারেনি। সেই সুযোগটাই কাজে লাগাল বরিশাল।


মাঝারি লক্ষ্য তাড়ায় দারুণ শুরু এনে দেন তামিম-মিরাজ। শুরুর জুটিতে দুজন যোগ করেন ৭৬ রান। অষ্টম ওভারে তামিমকে বোল্ড করে এই জুটি ভাঙেন মঈন আলি। ততক্ষণে বরিশালের ভিত গড়ে ২৬ বলে ৩৯ রানের ইনিংস উপহার দিয়ে অধিনায়ক ফিরে যান ড্রেসিংরুমে। আরেক ওপেনার মিরাজকেও মাঠছাড়া করেন মঈন। চার্লসের হাতে ক্যাচ দেওয়ার আগে মিরাজ করেন ২৬ রান।


৮২ রানে দুই উইকেট হারানোর পর পরের গল্পটা লিখেন কাইল মায়ার্স ও মুশফিক। এই জুটিতে বরিশাল পৌঁছে যায় ১৪১ রানে। ৪৬ রানে মায়ার্স ও ১৩ রানে ফিরলেন মুশফিক। দুই সেট ব্যাটার ফিরলে বাকিটা পথ পাড়ি দেন রিয়াদ ও মিলার।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এর আগে জিতে আগে বোলিং বেছে নেয় বরিশাল। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুমিল্লা খায় ধাক্কা। মায়ার্সের ফুলার লেন্থের বলে শট ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারেন সুনিল নারিন। সেখানে থাকা ফিল্ডার ম্যাকয় দুর্দান্ত ক্যাচে তা লুফে নিয়ে মাঠছাড়া করেন কুমিল্লার ওপেনারকে।


টুর্নামেন্টের শুরু থেকে দলের আস্থা হয়ে ছিলেন তাওহিদ। ফাইনালে পারলেন না জ্বলে উঠতে। থিতু হওয়ার আগেই জেমস ফুলারের বলে বিদায়। ইনিংসের চতুর্থ ওভারে ফুলারকে থার্ড ম্যানে খেলতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন তাওহিদ। ১০ বলে ১৫ রানের বেশি করতে পারেননি কুমিল্লার এই ব্যাটার।


বরিশালের পরের ছোবল লিটন দাস। গত ম্যাচের জয়ের নায়ককেও নিজের শিকার বানান ফুলার। তাওহিদের মতো একই ভুল করে বসেন লিটন। থার্ড ম্যান দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহর হাতেই। ১২ বলে কুমিল্লার অধিনাইয়ক করেন ১৫।


৪২ রানে তিন উইকেট হারিয়ে যখন বিপাকে কুমিল্লা। তখন ম্যাকয় দিলেন আরেকটি ধাক্কা। এবার তুলে নিলেন জনসন চার্লসকে। আগেরবার ফাইনালে কুমিল্লার জয়ের নায়ক এবার করেন মোটে ১৫ রান। এরপর রান আউটে কাটা পড়েন কুমিল্লার আরেক বিদেশি মুখ মঈন আলি।

একের পর এক উইকেট হারানোর মিছিলে আশার আলো হয়ে জ্বলেছিলেন মাইদুল ইসলাম অঙ্কন। সতীর্থদের উইকেট হারানোর মিছিলে ছিলেন থিতু। তাকে সঙ্গ দেন স্বদেশি জাকের আলি। থিতু হওয়া এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। মাইদুলের স্টাম্প ভেঙে উল্লাসে মাতেন। ৩৫ বলে ৩৮ রান করেন অঙ্কন। এরপর শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসে মোটামুটি লড়াইয়ের পুঁজি পায় কুমিল্লা। তবে জয়ের জন্য এই পুঁজি যথেষ্ট ছিল না। ক্যারিয়বীয় তারকা শেষের দিকে করেন ২৭ রান। তার সঙ্গে থাকা জাকের করেন ২০ রান।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২০ ওভারে ১৫৪/৬ (লিটন ১৬,নারিন ৫, তাওহিদ ১৫, চার্লস ১৫, মাহিদুল ৩৮, মঈন ৩, জাকের ২০, রাসেল ২৭; মায়ার্স ৪-০-২৬-১, সাইফউদ্দিন ৪-০-৩৭-১, ফুলার ৪-০-৪৩-২, তাইজুল ৪-০-২০-০, ম্যাকয় ৪-০-২৪-১)।


ফরচুন বরিশাল : ১৯ ওভারে ১৫৭/৪ (তামিম ৩৯, মিরাজ ২৬, মায়ার্স ৪৬,রিয়াদ ৭, মিলার ৮, মুশফিক ১৩ ; মুস্তাফিজ ৪-০-৩১-২, তানভির ৩-০-২৪-০, নারিন ৪-০-২১-০, বর্ষন ১-০-১৫-১, রাসেল ৩-০-৩৩-০,মঈন ৪-০-২৮-২)।


ফল : ৬ উইকেটে জয়ী ফরচুন বরিশাল।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে