মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় গ্রেপ্তার- ১০


জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার নৌ-থানায় পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৩টায় উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহচর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিকের নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ, মুকুল হোসেনসহ পুলিশের একটি দল গত বুধবার সন্ধ্যায় যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ইঞ্জিন চালিত তিনটি নৌকাসহ ৯০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিক বাদি হয়ে ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো বেলগাছা ইউনিয়নের চরবরুল গ্রামের আফজাল হোসেনের ছেলে বাবুল ব্যাপারী (২১), মৃত কেরামত ব্যাপারীর ছেলে মিস্টার আলী (২৫) এবং হাকিম আলীর ছেলে সুরুজ আলীকে (২১) ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিক জানান, গ্রেপ্তাকৃত চরবরুল গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে ছানোয়ার ব্যাপারী (১৬) এবং আবু শহীদ ব্যাপারীর ছেলে আল আমীন (১৬) অপ্রাপ্ত বয়সী হওয়ায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি এলাকার আলীম উদ্দিনের ছেলে রুহুল আমীন (৩৪), জমিরের ছেলে সাইদুর রহমান (২১), সোলাইমান হোসেন (১৯), খাদেমুল ইসলাম (২৬) এবং মৃত নায়েব আলীর ছেলে জমসের আলীকে (৬০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে ১০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর