ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

বড় ট্রফির খরা ঘোচাতে চান অধিনায়ক শান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-03-2024 04:16:50 pm

তিন ফরম্যাটে আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য নেতৃত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নতুন পথের যাত্রা। এবার খরা কাটিয়ে বাংলাদেশকে বড় ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দিতে চান তিনি।


এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ট্রফি জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এছাড়াও, কয়েকবার এশিয়া কাপ ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছেও শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি টাইগাররা। তবে শান্তর বিশ্বাস, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ট্রফি জয়ের খরা কাটানো সম্ভব।


আগামীকাল সফরকারী শ্রীলংকা দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে প্রথম সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করছি, কিন্তু দল হিসেবে আমরা এখন পর্যন্ত বড় কোন ট্রফি জিততে পারিনি। কীভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে পারি এবং একটি ট্রফি জিততে পারি তার জন্য আমাদের ভালো পরিকল্পনা করতে হবে।


তিনি আরও বলেন, যদিও নিজেদের উন্নতি দেখিয়েছে বাংলাদেশ, তারপরও টেস্ট ফরম্যাটে ভালো দল হতে কঠোর পরিশ্রম করতে হবে।


শান্ত বলেন, আমি মনে করি না আমরা টেস্ট ফরম্যাটে খুব বেশি উন্নতি করেছি। কিন্তু আমরা ভালো খেলতে শুরু করেছি। এখন আমি চাই, ঘরের মাঠে ম্যাচ জিততে এবং একই সাথে বিদেশের মাটিতে টেস্টে লড়াকু মনোভাব দেখাতে। টেস্টে ক্রিকেটের গুরুত্ব যেন খেলোয়াড়রা বুঝতে পারে সেটাই আমার চাওয়া।


প্রায়ই দুর্বল দলের কাতারে রাখা হলেও গত দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। গত পাঁচটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও, নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করে তারা। এই ফরম্যাটে বড় দল হয়ে উঠতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত।


তিনি বলেন, আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক উন্নতি করেছি। কিন্তু আমরা নিজেদের এমন একটি জায়গায় নিতে চাই যাতে বিশ্বের যে কোনও কন্ডিশনে জিততে পারি।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে