চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাব কতৃক বিসিএসের শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাব কতৃক বিভাগের ৪১ ও ৪৩ তম বিসিএসের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 


গতকাল রবিবার (৩রা মার্চ) বিকেল ৪ টায় আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শবনম শেহনাজ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের প্রবীন অধ্যাপক প্রফেসর ড. ইব্রাহিম ও প্রফেসর ড. মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। 




অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ৪১ তম ও ৪৩ তম বিসিএসে এডমিন,ট্যাক্স, শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সদ্য সুপারিশ প্রাপ্ত ক্যাডারগণ তাদের স্মৃতিচারণ করেন। অতিথিগণ বিভাগ ও বিভাগের ক্যারিয়ার ক্লাব কর্তৃক এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তবে তারা যারা সুপারিশ প্রাপ্ত হয়নি বা সদ্য বিদায়ী মাস্টার্স, বর্তমান মাস্টার্স ও অনার্সের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। 


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবের সম্মানিত সভাপতি শ্রাবনী আক্তার ও সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান শিক্ষার্থীদের দিয়ে তাদের এমন আরো অনেক উদ্যেগ ও বিভিন্ন সেমিনার আয়োজনের কথা তুলে ধরেন। পাশাপাশি বিভাগের সম্মানিত অতিথি ও সদ্য সুপারিশ প্রাপ্ত ক্যাডারদেরকে আগামী যেকোন উদ্যোগে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

আরও খবর