শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পগবার নিষেধাজ্ঞা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি : আলেগ্রি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2024 10:31:25 am

ডোপিং আইন ভঙ্গ করায় পল পগবার চার বছরের নিষেধাজ্ঞা ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হিসেবে মন্তব্য করেছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তার মতে ফুটবল অসাধারণ এক প্রতিভাকে হারিয়ে ফেললো।  

মৌসুমের শুরুতে নিষিদ্ধ টেস্টোস্টেরোন সেবনের দায়ে ইতালির এন্টি ডোপিং ট্রাইবুন্যাল পগবাগে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ৩০ বছর বয়সী এই ফরাসি তারকার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। 

স্থানীয় গণমাধ্যমের সামনে আলেগ্রি এ সম্পর্কে বলেছেন, ‘এটা অবশ্যই ফুটবলের জন্য একটি হতাশাজনক খবর। আমরা একজন অতি অসাধারণ খেলোয়াড়কে হারিয়ে ফেললাম। তার সাথে কাজ করতে পারা, তাকে কোচিং করানো আমার জন্য সত্যিই সৌভাগ্যের। তার মত খেলোয়াড় পাওয়া অনেক কঠিন। মানুষ হিসেবেও সে চমৎকার।’

এই নিষেধাজ্ঞার বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে (সিএএস) আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পগবা। শাস্তির পর সমবেদনা জানিয়ে পগবাকে বার্তা পাঠিয়ছেন আলেগ্রি। কিন্তু এ ব্যপারে বিস্তারিত কিছু বলতে চাননি।

ফরাসি মিডফিল্ডার পগবা ২০১৮ সালে বিশ^কাপ জয় করেছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে আসার পর তুরিনের জায়ান্টদের হয়ে খুব কমই মাঠে নামতে পেরেছেন। ইনজুরি ও সম্প্রতি ডোপিং নিষেধাজ্ঞা তার মাঠে নামার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 

এদিকে পগবার প্রতিনিধি জানিয়েছে মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন গ্রহণ করেছিলেন পগবা। সিএএস নিশ্চিত করেছেন এই নিষেধাজ্ঞার কারনে ২০২৭/২৮ মৌসুমের আগ পর্যন্ত আর মাঠে নামতে পারবে না পগবা। ঐ সময়ের মধ্যে তার বয়স হবে ৩৪ বছর। 

ডোপিং টেস্টে পজিটিভ হবার ঘটনা পগবার জন্য জুভেন্টাসের ফিরে আসার প্রথম মৌসুমটাই কঠিন করে তুলেছে। এবারের মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলেছেন পগবা। ইনজুরির কারনে কাতার বিশ^কাপেও খেলতে পারেননি। এবারের মৌসুমের শুরুতে জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচে বদলী হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপরপরই অক্টোবরে প্রথমবারের মত ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এরপর তার দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফলও পজিটিভ আসায় চার বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইতালিয়ান ট্রাইবুন্যাল।

আরও খবর