বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলের প্রতি কড়া ভাষায় কথা বললেন হ্যারিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2024 12:00:19 pm

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  একই সঙ্গে গাজায় অপর্যাপ্ত ত্রাণসহায়তা নিয়ে হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেছেন।  গতকাল রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেন, গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার, যা এখন আলোচনার টেবিলে আছে।


গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন হ্যারিস। তিনি বলেছেন, ‘ত্রাণসহায়তার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না।’  ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রচণ্ড চাপের মুখে, তখন এমন মন্তব্য করলেন তাঁর ভাইস প্রেসিডেন্ট।  এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা গত শনিবার বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল। 


প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল-অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে।  হামাসকে প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন হ্যারিস। তিনি মনে করেন, চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন, গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।  মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, হামাস দাবি করছে, তারা যুদ্ধবিরতি চায়। ভালো কথা। একটি চুক্তির প্রস্তাব আলোচনার টেবিলে আছে। হামাসের এই চুক্তির ব্যাপারে রাজি হওয়া উচিত।

আরও খবর