মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুমিল্লা-চাঁদপুর রুটে কুরআন হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 02:27:00 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক :


চাঁদপুর-কুমিল্লা রুটে কোরআনের হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি করেছে ‘বোগদাদ’ বাসের মালিকপক্ষ। চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত হাফেজদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। গত একমাস ধরে বাসটির গায়ে ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখাটি জুড়ে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাটির একটি ছবি ভাইরাল হওয়ার পর তা আলোচনার জন্ম দেয়।


এই প্রসঙ্গে বাসটির একজন চালল মো. মিজানুর রহমান বলেন, আমি র্দীঘদিন ধরে এই মালিকের অধীনে গাড়ি চালাই, মালিকপক্ষের নির্দেশে মাসখানেক আগে আমরা বাসের গায়ে ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি লাগিয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ জন ‘কোরআনের হাফেজকে ফ্রি বহন করা হয়েছে।


তিনি আরও জানান, মালিকের পক্ষ থেকে আগে থেকেই গরিব-অসহায়, ভিক্ষুক ও এতিমদের গাড়ি ভাড়া ফ্রি করার নির্দেশ দেওয়া আছে। এ ছাড়া বিপদে পড়ে কারো পকেটে টাকা না থাকলে তাদের কাছেও বাস ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া আছে।


চাঁদপুর বাসস্ট্যান্ডে বোগদাদ বাস মালিক প্রতিনিধি সোলাইমান গাজী জানান, প্রতিনিয়ত গাড়িটিতে দু-চারজন কোরআনের হাফেজ ফ্রি ভাড়ায় আসা-যাওয়া করছে।


বাসটির মালিক মো: শহীদ উল্লাহ গাজী জানান, আমার দাদা ও বাবা সবাই গাড়ির ব্যবসা করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। হাফেজদের সম্মানে আমি ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি দিয়েছি।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে