চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি হুথির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:52:17 pm

এবার লোহিত সাগরে একটি মার্কিন বাণিজ্য জাহাজ ও কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা।


বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী দুইটি মানসম্পন্ন অভিযানে একটি জাহাজ ও কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোনটি ব্যবহার করার কথাও জানিয়েছেন হুথি মুখপাত্র।হুথি মুখপাত্র তার ভিডিও বিবৃতিতে জানান, প্রথম হামলায় মার্কিন জাহাজ ‘প্রোপেল ফরচুনে’ এডেন উপসাগরে আঘাত হানা হয়। এই হামলায় বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।  আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত ও এডেন উপসাগরে অবস্থান করা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে। যাতে ৩৭টি ড্রোন ব্যবহার করার কথা জানিয়েছেন সারি।


হুথি মুখপাত্রের দাবি, এই অভিযান দু'টি চূড়ান্তভাবে সফল হয়েছে। এসময় ইয়েমেনের জনগণকেও তাদের প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন সারি। তিনি বলেছেন, ‌‘গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরব ও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা।

আরও খবর


6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ ঘন্টা ২ মিনিট আগে