তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারাল আর্সেনাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 01:16:17 am


২৪ বয়সী জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। রবিবার রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে কেউ না জিতলে এক নম্বরেই থাকবে মিকেল আরতেতার দল।পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্সেনালের ২৮ ম্যাচে পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে লিভারপুলের ৬৩, ম্যানচেস্টার সিটির ৬।


লিগে সর্বশেষ চার ম্যাচে ২১ গোল করা আর্সেনাল আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষেও গোল পেয়ে যায় দ্রুত। ১৯তম মিনিটে বেন হোয়াইটের বক্সের ভেতরে বাড়ানো বল হেডে জালে পাঠান ডেকলান রাইস। গোলের পর ম্যাচে আর্সেনালের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়। তবে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ডদের আক্রমণ শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছিল। প্রথমার্ধের শেষ দিকে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে আর্সেনাল।ডিফেন্ডাররা গোলকিপারের দিকে বল বাড়ালে প্রতিপক্ষের ফরোয়ার্ড চাপ তৈরির জন্য বলের আশপাশে লেগে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তেমনই চাপ তৈরি করার জন্য রামসডেলের দিকে এগিয়ে গিয়েছিলেন ব্রেন্টফোর্ডের ইয়োয়ান উইসা। রামসডেল ধীরে-সুস্থে বল পায়ে নিলে লম্বা পাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পাশ থেকে উইসার ছুটে আসার দিকে নজরই যায়নি তার। যখন পাস নিলেন, ততক্ষণে উইসা বলের কাছে। ডিআর কঙ্গো ফরোয়ার্ডের গায়ে লেগে বলের জায়গা হয় জালে।


খেলার ধারার বিপরীতে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ উজ্জীবিতই ছিল ব্রেন্টফোর্ড। ৫৫ মিনিটে রামসডেল দারুণ এক সেভ না করলে গোল প্রায় করেই ফেলেছিলেন ইভান টনি। রামসডেল ব্রেন্টফোর্ডকে গোলবঞ্চিত করেন ৭১ মিনিটে কলিন্সের হেড প্রতিহত করেও। তবে আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না বলে ঠিক ‘প্রায়শ্চিত্ত’ হচ্ছিল না রামসডেলের। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে তাকে ভারমুক্ত করেন হাভার্টজ। হোয়াইটের মাধ্যমে পাওয়া বলে হেডে জালে পাঠান ২৪ বছর জার্মান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া হাভার্টজের এটি লিগে অষ্টম গোল।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৩ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে