জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রামে বেসরকারি বিনিয়োগে তৈরি হচ্ছে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ



কন্টিনেন্টাল গ্রুপের  উদ্যোগে প্রায় ২৫ একর জমির ওপর  দুইটি মাঠ,  ৫ টি পিচ ও ৫০ জন খেলোয়াড়ের আবাসন সুবিধা সম্বলিত  বেসরকারি  বিনিয়োগে  তৈরি হচ্ছে দেশের প্রথম  ক্রীড়া কমপ্লেক্স।  

শহুরে কোলাহল মুক্ত, সবুজ  রসমারোহে  নিরিবিলি পরিবেশে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর মধ্যের খিল এলাকায় এ ক্রীড়া কমপ্লেক্স। 

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে  এ স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক  সাবেক সিটি মেয়র   আ জ ম নাছির উদ্দীন।

 উক্ত উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ  চৌধুরী বলেন, একসময় বাংলাদেশের ক্রিকেটে চট্টগ্রামের অনেক স্বনামধন্য ক্রিকেটার অবদান রেখেছে।

বর্তমানে কমে আসলেও আশা করছি ভবিষ্যতে দেশের ক্রিকেটে চট্টগ্রামের খেলোয়াড়রা অবদান রাখবে। দেশের খেলাধুলার উন্নয়নে শুধু সরকারই কাজ করবে তা নয়, ব্যক্তি উদ্যোগেও ক্রীড়ার উন্নয়ন করা জরুরি। যে কাজটি করছে কন্টিনেন্টাল গ্রুপ। হাটহাজারীতে যদি এমন একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র হয়, সেটি এ এলাকার ক্রীড়া উন্নয়নের জন্য ভালো এবং দেশের জন্যও ভালো।

বিশেষ অতিথির বক্তব্যে  আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী প্রজন্মকে দেশপ্রেমে জাগ্রত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্ম নিয়ে এখন অনেকে শঙ্কিত। কারণ নীতি নৈতিকতার অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে। ক্রীড়া সংগঠক হিসেবে আমি মনে করি, তৃণমূল পর্যায়ে খেলাধুলা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে বর্তমান প্রজন্মকে নীতিনৈতিকতার অবক্ষয় থেকে রক্ষা করা যাবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহসান ইকবাল চৌধুরী,  হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান,  সিজেকেএস  কাউন্সিলর রায়হান উদ্দিন  রুবেল সহ  চট্টগ্রামের ক্রীড়াব্যাক্তিত্বরা। 

আরও খবর






6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২২ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে