চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি : আন্তোনিও গুতেরেস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 12:12:58 am


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাসে অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি। যুগের পর যুগ ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা।


সোমবার রমজানের প্রথম দিনে তিনি এ কথা বলেন। জাতিসংঘের মহাসচিব বলেন, রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা ও রক্তপাত অব্যাহত রয়েছে। আমার জোরালো আবেদন- রমজানের চেতনাকে সম্মান করে বন্দুকগুলো নীরব করা হোক এবং প্রয়োজনীয় গতিতে ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের পথে সব বাধা দূর হোক। খবর বার্তা সংস্থা ওয়াফার।এর আগে, গত রবিবার এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য রমজান একটি ‘ভালো সুযোগ’ হতে পারে। গাজায় যেভাবে যুদ্ধ হয়েছে তাতে দেখা যায় বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য পরিশোধ করছেন।


হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৬৭ জন। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন। 

আরও খবর


6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ ঘন্টা ১ মিনিট আগে