উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি

খুলনায় বিএন‌পির সমাবেশে নেতাকর্মীর ঢল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 07:19:17 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


বাস, লঞ্চ বন্ধ থাকলেও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীর ঢল নেমেছে। আজ ভোর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। তাদের স্লোগান ও বক্তৃতায় মুখরিত হয়ে উঠেছে ডাকবাংলো চত্বর।


খুলনায় বিএন‌পির বিভাগীয় সমাবেশস্থল নগরীর ডাকবাংলো সোনালী ব‌্যাংক চত্বর লোকে লোকারণ‌্য হয়ে গেছে।


আজ (২২ অক্টোবর) বি‌কাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকা‌ল থেকেই সেখানে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। 

সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসা‌স) প‌রিবেশনায় সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন হবে।


বিভাগীয় এ সমাবে‌শে প্রধান অতিথি থেকে বক্তব‌্য দেবেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই তি‌নি খুলনা পৌঁছেছেন। এ ছাড়া তিন দিন আগে খুলনায় পৌ‌ঁছেছেন সমাবেশের সমন্বয়ক শামসুজ্জামান দুদু। আজকের সমাবেশে বক্তব‌্য দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। সেখানে আসেন বিএনপি মহাসচিব। তিনি নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


গতকাল দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলন করে বলেন, শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় বিএনপির শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনে পাঁচ কর্মীকে হত্যার বিচার এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও খবর

6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৮ ঘন্টা ২৬ মিনিট আগে