সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্কবার্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2024 02:06:42 pm

আমরা অনেকেই ব্যক্তিগত বা অফিসের কাজে নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভাণ্ডারে।


তবে সম্প্রতি গুগল ড্রাইভ ব্যবহারকারীদের লক্ষ্য করে স্প্যাম বার্তা পাঠানোর ঘটনা শনাক্ত করেছে গুগল। এ বিষয়ে গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক থাকতেও বলেছে প্রতিষ্ঠানটি।


জানা গেছে, সাগুগল ড্রাইভে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফাইল দেখার অনুমোদন পাওয়ার কথা বলে স্প্যাম বার্তা পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। অনুমোদন পাওয়ার জন্য বার্তায় থাকা লিংকে ক্লিক করতে বলা হয়। আর তা করলেই সাইবার হামলার কবলে পড়েন ব্যবহারকারীরা। তাই নিরাপদ থাকতে গুগল ড্রাইভে পাঠানো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তায় থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল।


এ বিষয়ে গুগল বলেছে, কোনো ফাইল বা বার্তার বিষয়ে সন্দেহ হলে সেগুলোকে স্প্যাম হিসেবে চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি অপরিচিত কোনো ফাইলে থাকা লিংকে ক্লিক করা বা অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে হবে। সমস্যা সমাধানে গুগল কাজ করছে।


উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অনেক ব্যবহারকারী গুগল ড্রাইভে রাখা ফাইল খুঁজে না পাওয়ার অভিযোগ করেছিলেন । ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর ফাইল মুছে যাওয়া সমস্যার সমাধান করে নতুন হালনাগাদ উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে