ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-03-2024 03:26:24 am


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার।


সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা-শুশ্রূষাও করা হয় তার। সেই চোট নিয়ে পরে কিপিং এবং ব্যাট করে দলের জয়ে ভূমিকা রাখেন মুশফিক।গণমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‌মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাব তার বদলে কাকে নেওয়া যায়।


জানা গেছে, চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন মুশফিক। তিন ম্যাচে করেছেন ১৩৫ রান, সিরিজের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক।আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে