আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত

আইফোন ১৮-তে থাকবে এআই ফিচার, চু্ক্তি করছে অ্যাপল ও গুগল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 05:13:56 am

বর্তমানে সারা বিশ্বে বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার যে জোয়ার এসেছে, তাতে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে অ্যাপল।


স্যামসাং ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করলেও অ্যাপল তেমনটি করেনি।


তবে দেরীতে হলেও এবার এআই এর তালিকায় নাম লেখাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের মোবাইল ও অন্যান্য যন্ত্রে জেনারেটিভ এআই সুবিধা যুক্ত করতে জেমিনি ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি এবং এর জন্য গুগলের সাথেও আলোচনা চলছে। সোমবার অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  


প্রতিবেদনে বলা হয়, আইফোনে জেমিনির এআই সফটওয়্যার তৈরি করতে গুগলের সাথে আলোচনা করছে অ্যাপল। ইতিমধ্যে এআই মডেলের উপর ভিত্তি করে আসন্ন অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ অনেক এআই বৈশিষ্ট্য আনার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। 


গত মাসেই অ্যাপলের সিইও টিম কুক তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তার কোম্পানি এই বছরের শেষে জেনারেটিভ এআই বৈশিষ্ট্যটি চালু করবে। এরই পরিপ্রেক্ষিতে আইওএস ১৮ থেকেই ব্যবহারকারীরা আইফোন-আইপ্যাডসহ সব যন্ত্রে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে





696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৫ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে