ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আমরা সুযোগ হাতছাড়া করেছি : শান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2024 04:11:15 pm


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ৫৭ রানে সফরকারী শ্রীলংকার ৫ উইকেট শিকার করেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে না পারার সুর্বন সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


ম্যাচের শুরুতে ধ্বংসস্তুপে পড়েও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের অসাধারন ব্যাটিং দৃঢ়তায়, শ্রীলংকা ঘুড়ে দাঁড়ানোয় আজ শেষ হওয়া প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে  বাংলাদেশকে।ম্যাচের শুরুতে শ্রীলংকা খাদের কিনারায় চলে যাওয়ায়র পর বাংলাদেশ গা ছাড়া ভাব দিয়েছিলো কিনা, এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে।ম্যাচ  শেষে শান্ত বলেন, ‘আমরা হালকা মেজাজে ছিলাম না (শ্রীলংকার ৫৭ রানে ৫ উইকেট পতনে)। এমনটা হবার কোন সুযোগ নেই। আমাদের সামনে সুযোগ এসেছিল কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। যাইহোক, আমি বলতে পারি সবাই নিজেদের শতভাগ দিয়েছে।’তিনি আরও বলেন, ‘এমনটা মাঝে মাঝে হলেও, ধনঞ্জয়া এবং কামিন্দুকে তাদের  ব্যাটিংয়ের জন্য   কৃতিত্ব দিতেই হবে। আমাদের শুরুটা বেশ ভাল হয়েছিল এবং আমরা  সত্যিই আমাদের পেসারদের নিয়ে গর্বিত। উইকেট ভালো ছিল। শুরুতে বল সুইং করেছে। নতুন বলে ব্যাটিংয়ে আমাদের  উন্নতি করতে হবে।’


প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিতে কাজ করা দরকার বলে মনে করেন শান্ত। ব্যাটাররা বেশ কিছু বাজে শট খেলেছে। বিশেষ করে লিটন দাস এবং শান্তর খেলা  শট আলোচনার জন্ম দিয়েছে। ব্যাটারদের ব্যর্থতায় দুই ইনিংসেই ২শ রানের নীচে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।শান্ত বলেন, ‘প্রতিটি ম্যাচেই শেখার সুযোগ থাকে। আপনি চাইলে সহজেই ভুলগুলো বের করতে পারবেন। আমরা অনেক ভুল করেছি। পরের ম্যাচে ঘুড়ে দাঁড়াতে ভুলগুলো নিয়ে কঠোরভাবে কাজ করবো।’তিনি আরও বলেন, ‘আমি আমার শট সম্পর্কে বলতে পারি, এটা ভুল ছিল এবং আমি ভুল শট খেলেছি। আমি বল ছেড়ে দিতে পারতাম কারণ ঐ ডেলিভারিটি ইনিংসের শুরুতে ছিল এবং নতুন বল ছিল। লিটনের শটের কথা বলতে পারবো না। সে নিজেই এটি ভালো বলতে পারবেন। তবে হ্যা, আমরা টেস্ট ক্রিকেটে এমন আউটের ঘটনা খুব কম দেখেছি। আমি মনে করি, শট নির্বাচন ভুল হয়েছে। পরের ম্যাচে ভালো করতে আমরা সবাই চেষ্টা করবো।’৫৭ রানে ৫ উইকেট হারানোর পরও প্রথম ইনিংসে ২৮০ রান করে শ্রীলংকা। এরপর বাংলাদেশকে ১৮৮ রানে গুটিয়ে দিয়ে ৯২ রানের লিড পায় লংকানরা। দ্বিতীয় ইনিংসেও টপ-অর্ডারদের ব্যর্থতার সত্বেও ৪১৮ রানের  বড় সংগ্রহ পায় শ্রীলংকা। এতে বাংলাদেশকে ৫১১ রানের পাহাড় টার্গেট ছুঁড়ে দেয় সফরকারীরা।



ব্যাটিংয়ে শ্রীলংকার  দুই ইনিংসেই নায়ক ছিলেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে ২০২ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন তারা। দু’বারই বড় জুটি গড়ার পথে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখেছেন  ধনাঞ্জয়া ও কামিন্দু।শান্ত বলেন, ‘পরের টেস্টের আগে আমাদের অনেক কাজ করতে হবে এবং ঘুড়ে দাঁড়ানোর পরিকল্পনায় আমরা বদ্ধপরিকর।’দ্বিতীয় ইনিংসে মোমিনুল হকের লড়াকু ইনিংসের সুবাদে আরও বড় ব্যবধানে হার থেকে রক্ষা পায় বাংলাদেশ। মোমিনুলের ৮৭ রানের অনবদ্য ইনিংসে ১৮২ রানে থামে টাইগারাদের ইনিংস।মোমিনুলের লড়াকু ইনিংসের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে দারুন ইনিংস খেলেছে। তার অভিজ্ঞতা দেখিয়েছে। আমরা তার কাছ থেকে এই ধরনের ইনিংসের প্রত্যাশা করেছিলাম। আশা করি, এমন ইনিংস অব্যাহত থাকবে। কেউ তাকে যথার্থ  সঙ্গ দিতে পারলে  ম্যাচটি পঞ্চম দিনে গড়াতো।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে