বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

আমার কথা বলবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2022 09:33:31 am

ফাইল ছবি

আমার কথা বলবে 

মোহাম্মদ ইলিয়াছ


গাছের পাতা দুলছে কেবল দুলছে

মনের দুয়ার একেবারেই খুলছে

লিখবো আজি ছন্দ, ছড়া, কাব্য 

কিংবা হয়তো লিখবো কী তা ভাববো।


লিখতে পারি তেলের কথা হয় তো

একশো আজি দেড়শো ছাড়ায় ভয় তো

জানিনা কোন লাটিম ঘুরছে দেশে

দেউলিয়া ঠিক কাজেকর্মে শেষে। 


শঙ্কা নিয়ে দিনাতিপাত করছি 

ভেতরে ঠিক দারুণ জ্বালায় মরছি 

সবকিছুই তো সমানতালে বাড়ছে

নাভিশ্বাসের বায়ু সবাই ছাড়ছে। 


নিয়মনীতির নেই তোয়াক্কা দেশে

উল্টো পথে নেতা চলে হেসে

উন্নত এক জাতির দিকে যাচ্ছি 

ভাতের বদল ঘাসের ছোঁয়া পাচ্ছি। 


আর রেখোনা ব্যাংকে তোমার টাকা

ফুড়ুৎ করে হয় তো হবে ফাঁকা 

পেটের দায়ে কর্ম খুঁজে চলবে

ঠিক তখনি আমার কথা বলবে।

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৪ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৭ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে