বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 12:31:54 am

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে। সোমবার প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি ১৪ সদস্য এতে ভোট দেয়। খবর আল জাজিরার। 

প্রতিবেদন মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, আমরা প্রস্তাবের সবকিছুর সাথে একমত নই। এতদিন যুদ্ধবিরতি প্রস্তাব পাস হতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন তিনি।   তিনি আরও বলেন, হামাসের ওপর নিন্দা জানানোর প্রস্তাবসহ সুনির্দিষ্ট কিছু প্রধান সম্পাদনা উপেক্ষা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জিম্মিদের মুক্তি দেওয়ায় অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়বে।  এদিকে, ইসরায়েলি বাহিনী গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছে। সেখানকার মানবিক সংকট তীব্র। কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হলো। গাজার ২৩ লাখ বাসিন্দার ৯০ শতাংশই বাস্তুচ্যুত। ইসরায়েলি দখল ও বোমা হামলা উপত্যকাটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমনটি বলেছে জাতিসংঘ।

গাজায় ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে ছয় মাস পেরিয়েছে। এই সময়ের মধ্যে ৩২ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার হত্যাযজ্ঞ বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা অগ্রাহ্য করে আসছে যুদ্ধবাজ ইসরায়েল।

আরও খবর