মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঢাকা কলেজে অধ‍্যয়নরত হাফেজ সাহেবদের রমজানে তারাবী পড়ানোর প্রশান্তিমাখা অনুভূতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2024 07:06:22 am

ঢাকা কলেজের হাফেজ শিক্ষার্থীরা। © ফাইল ছবি


আত্নশুদ্ধি, আত্নসংযম ও তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। এ সময় মুমিন হৃদয়ে খেলে ইবাদতের ঢেউ। রমাদানের অন‍্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাতুত তারাবী। এ সময় হাফেজে কুরআনদের মূখে উচ্চারিত ঐশী বাণীর সুললিত কন্ঠের তিলাওয়াতে মসজিদগুলো মূখরিত থাকে। আজকের আয়োজনে ঢাকা কলেজে অধ‍্যয়নরত ৮জন হাফেজে কুরআনের তারাবীহ পড়ানোর অনুভূতি,অভিজ্ঞতা ও আনুষঙ্গিক তুলে ধরেছেন দৈনিক দেশচিত্র। 


হাফেজ মাহমুদুল হক হাসান : ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮-১৯ সেশনের এই শিক্ষার্থী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা জামে মসজিদ, নরসিংদীতে তারাবী পড়াচ্ছেন। তার কাছে তারাবী পড়ানোর অনুভূতি ও মাহে রমাদান কিভাবে কাটছে জানতে চাইলে তিনি জানান, মাহে রমাদানকে বলা হয় ইবাদতের বসন্তকাল। ধর্মপ্রাণ, ক্ষমাপিপাসু মুসলমানগণ এই মাসের অপেক্ষায় থাকে বাকী ১১মাস। বিশেষত হাফেজ সাহেবগণ ফজিলতপূর্ণ এই মাসের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুণে। আসলে তারাবী পড়ানোর অনুভূতি বলে বা লিখে প্রকাশ করার মতো না। তারাবীহ হচ্ছে আবেগ,ভালোলাগা ও ভালোবাসার একটা বিশেষ জায়গা যেখানে তিলাওয়াতের মধ‍্য দিয়ে হাফেজগণ এক পরম তৃপ্তি অনুভব করেন। আমার কাছে রমজানের প্রতিটা মহুর্তই উপভোগ‍্য মনে হয়। নামাজ, জিকির,সাহরী,ইফতার বিশেষকরে সালাতুত তারাবী, কিয়ামুল লাইল কোনটাই কোনটার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে বছরের এই সময়টাতে দুনিয়ার সকল কর্মব‍্যস্ততাকে পাশ কাটিয়ে রবের সন্তুষ্টির উদ্দেশ‍্যে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ করে দেন। মুসল্লীদের হৃদয় নিঙরানো ভালোবাসায় আপ্লুত হয়েছি বহুবার। কুরআনকে আমৃত‍্যু বুকে লালন করে ও তার শিক্ষানুযায়ী আমল করতে পারি তার জন‍‍্য সকলের কাছে দোয়ার মোহতাজ।



হাফেজ ইউসুফ মারজানঅর্থনীতি বিভাগের ২২-২৩সেশনের এই শিক্ষার্থী মরডাঙ্গা সেকান্দারিয়া ফাজিল মাদ্রাসা মসজিদ রাজবাড়িতে তারাবী পড়াচ্ছেন। রমজান ও তারাবীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন মাহে রমজানের বিশেষ একটি আমল হচ্ছে তারাবীহ। রমজানের অফুরন্ত নেয়ামতের স্নিগ্ধ পরশে মুমিন হৃদয়ে বহে বসন্তের ছোঁয়া। কুরান নাযিলের মাসে তার তিলাওয়াত শুনানোর মতো একটি উত্তম কাজে আমাকে কবুল করার জন‍্য মহান রবের দরবারে লাখো কোটি শোকর ও সুজুদ।


হাফেজ জোনায়েদুল ইসলামইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন ভোলাইন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তারাবী পড়াচ্ছেন। তারাবীর অনুভূতি সম্পর্কে তার থেকে জানতে চাইলে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন একজন হাফেজ হিসেবে এই মাসে ইবাদত ও তিলাওয়াতে অনেক বেশি তৃপ্তি অনুভব করি। রবের কাছে আমার ফরিয়াদ,যেন তার সন্তুষ্টি মোতাবেক জীবনটাকে পরিচালনা করার তাওফিক দান করেন( আমিন)


হাফেজ এ এইচ এম সাইফুল ইসলাম: ইসলাম শিক্ষা বিভাগের ১৮-১৯ সেশনের এই শিক্ষার্থী নেত্রকোনার কেন্দুয়ায় বাইতুল মামুর জামে মসজিদে তারাবী পড়াচ্ছেন। তারাবীহ পড়ানোর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,মাঝখানে করোনা মহামারীতে তারাবী মিস হলেও পূনরায় শুরু করেছি আলহামদুলিল্লাহ্। সেইসাথে কুরআনের আলোয় নিজ সমাজকে আলোকিত করার চেষ্ঠা করছি। দোয়া চাই যেন আমৃত‍্যু কুরআনের খেদমত করে যেতে পারি।


হাফেজ আহমাদ সাদিকবাংলা বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী এ বছর শাহ সুফী নুরুল হক জামে মসজিদ,মহিপাল ফেনী সদরে তারাবীহ পড়াচ্ছেন। তারাবী নিয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন মাহে রমাদান কুরআন নাজিলের মাস। এ সময় কুরানের ধ্বনি- প্রতিধ্বনিতে মুমিন হৃদে এক শান্তির আবহ বিরাজ করে। মসজিদগুলো মূখরিত থাকে হাফেজে কুরআনের সুললিত তিলাওয়াতে। সেই সৌভাগ্যবান হাফেজদের মতো তিলাওয়াত শুনানোর জন‍্য আল্লাহ্ আমাকে কবুল করেছেন তার জন‍্য রবের কাছে শুকরিয়া জানাই সেইসাথে জীবনের শেষ রমজান পর্যন্ত যেন কুরানের এই খেদমত জারি থাকে তার জন‍্য সকলের দোয়া প্রার্থী।


হাফেজ ওয়ালীউল‍্যাহ হাসানইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮-১৯ সেশনের এই শিক্ষার্থী, ঢাকায় মগবাজার ওয়ারলেস সংলগ্ন আবাসিক হাউজিংয়ে তারাবী পড়াচ্ছেন। তারাবী ও রমজানের অনুভূতি সম্পর্কে তিনি বলেন দিনভর রোজা রেখে শ্রান্ত দিনের ক্লান্তিশেষে, রাজ‍্যের পেরেশান থেকে খানিকটা ফুরসতে হাফেজ সাহেবগণ তারাবীর সালাতে এক প্রশান্তি অনুভব করেন। খতমে তারাবীর অন‍্যতম উদ্দেশ‍্য হচ্ছে কুরআনের ইয়াদকে পাকাপোক্ত করা। দীর্ঘ সাধনা করে যে গৌরব অর্জন করা হয় তা তারাবী না পড়ানোর ফলে একটা সময় ম্লান হয়ে যায়। সর্বোপরি কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন। 


মাহদীউজ্জান মাহমুদদর্শন বিভাগের ২০-২১ সেশনের এই শিক্ষার্থী ফরিদপুর সদরের কোমরপুর মিয়াবাড়ি জামে মসজিদে তারাবী পড়াচ্ছেন। তিনি বলেন একজন হাফেজে কুরআন হিসেবে নিজেকে সবসময় গর্বিত বোধকরি আর রমজানে খতমে তারাবী পড়ানো টা হাফেজদের জন‍্য একটা সৌভাগ্যের বিষয়। এবিশেষ নেয়ামত দান করার জন‍্য রাব্বে কারীমের প্রতি অশেষ শুকরিয়া।


হাফেজ হাবিবুর রহমানইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮-১৯সেশের এই শিক্ষার্থী কাশিমনগর বাইতুন নূর জামে মসজিদ খুলনায় তারাবী পড়াচ্ছেন। তারাবীর অনুভূতি নিয়ে তিনি জানান ফজিলত ও বরকতে পরিপূর্ণ মাহে রমাদান। এ মাসে প্রত‍্যেক নেক কাজের বিনিময় সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আসলে তারাবী পড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই প্রশান্তি পৃথিবীর অন‍্য কোথাও পাওয়া সম্ভব না। আমি মনে করি একজন হাফেজে কুরআন তারাবী পড়ানোর মাধ‍্যমেই তার হাফেজ হওয়ার সার্থকতা ও পূর্ণতা খোঁজে পায়।


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৯ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২৫ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে