লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

দেশে কোরবানির ঈদে ব্রাজিল থেকে গরু আসছে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-04-2024 02:05:29 am

দামে সস্তা হওয়ায় কোরবানির ঈদে ব্রাজিল থেকে গরু আনা যায় কি না সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরাকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সাক্ষাতে ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা ফোকাসে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে। এ বিষয়ে তারা কথা বলেছে। আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। যদি সস্তাই হয় তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কি না। আমরা পসিবিলিটিগুলো দেখবো।’ বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছে যে আমাদের এ জয়েন্ট ডায়ালগটা সামনের দিকে এগিয়ে যাবে। তাদের বাণিজ্যসচিবও সাক্ষাতে ছিলেন। আশা করছি, জুলাইয়ে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারবো।’ গরুর মাংসের দাম প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘দামের বিষয়গুলো তো আমরা আগে আমদানি অ্যালাউ করি তখন দাম ও হেলথ সার্টিফিকেশন নিয়ে আলাপ হবে। আমাদের এখনো অ্যানিমেল প্রোটিন আমদানি নিষিদ্ধ। আমরা পোল্ট্রি এবং মাংস ইম্পোর্ট করি না। আমরা আগে স্টাডি করে নিই, তারপর দেখা যাবে কোনো দামে এটি আসতে পারে।’

আরও খবর