সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিত্রাং'র কবলে শিবচর!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 25-10-2022 05:00:11 pm

গত সোমবার সকালের পর বাংলাদেশের উপকুলে আঘাত হানে ঘূর্নিঝড় সিত্রাং। সিত্রাং এর প্রভাবে শিবচর উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো প্রায় ১ দিন। তাছাড়া উপজেলায় সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্যমতে, সোমবার সকাল থেকেই শিবচরে প্রচন্ড বাতাস ও বৃষ্টি হতে শুরু করে। এতে করে সাধারন মানুষের জীবন যাপন বিঘ্নিত হয়। সন্ধ্যার পর ঝড়ের গতিবেগ আরো বাড়ে। এসময় সকল দোকান পাট বন্ধ ছিলো। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। এতে হঠাত করে বিপাকে পড়ে সাধারন মানুষ। প্রতিকুল পরিস্থিতির কারনে উপজেলার সকল আভ্যন্তরীণ যানবাহন বন্ধ ছিলো। হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় সন্ধার পর ভুতুড়ে রুপ নেয় শিবচর উপজেলা। এদিকে মোমবাতির দোকানে দেখা যায় লম্বা লাইন। অনেকে ১০-১৫ টি করে মোমবাতি কেনেন। এতে করে মুহুর্তেই শেষ হয়ে যায় মোমবাতি। এই সুযোগে অনেক ব্যাবসায়ী চড়া দামে মোমবাতি বিক্রি করেছেন বলে জানা গেছে। কাদিরপুর, বহেরাতলা, বাশকান্দি সহ বিভিন্ন ইউনিয়নে অনেক হাল্কা বসতঘর উড়ে চলে গেছে বলে খবর পাওয়া গেছে। ঝড় থেমে গেলে শেখ হাসিনা সড়কে দেখা যায় অসংখ্য কলাগাছ ও অন্যান্য ছোট-বড় গাছ রাস্তায় পড়ে আছে। তবে এই ঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক খুটি ও তার ছিড়ে যাওয়ায় উপজেলার সকল স্থানে স্বাভাবিক করা যায়নি বিদ্যুৎ প্রবাহ। মঙ্গলবার রাত পর্যন্ত সর্বশেষ তথ্যমতে, বিদ্যুৎ প্রবাহ সচল করতে কাজ করে যাচ্ছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। 

আরও খবর




6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে