প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সীতাকুণ্ডের পাঁচ গরু চকরিয়ায় উদ্ধার, অস্ত্রসহ তিন চোর গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের এস কে এম জুটমিল এলাকা থেকে গত আট এপ্রিল রাতে কৃষক আজমের বাচ্চাসহ দুধের গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। অনেক খোঁজাখুঁজির পর কোন সম্ভাবনা না দেখে গরু ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন তিনি। কিন্তু ১১ দিন পর কক্সবাজার জেলার চকরিয়া থেকে তার গরুটি বাচ্চা সহ উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশ। চুরি যাওয়া গরু এতদিন পর ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।


কৃষক আজম বলেন, পুলিশ যখন আমাকে চকরিয়া যেতে বলছে তখনও আমি বিশ্বাস করতে পারিনি আমার গরু ফিরে পাবো। গরুটি ছিল আমার সন্তানের মত। ১২ বছর ধরে আমি এই গরুটিকে পালন করছি। গরু ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।



জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উত্তর দিক থেকে কয়েকজন চোর একটি পিকাপে করে চোরাই গরু নিয়ে যাচ্ছেন বলে খবর পেয়ে ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে গরু বোঝাই একটি পিকআপ আসতে দেখে পুলিশ সিগনাল দিলে পিকআপটি সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি পৌর বাজার সংলগ্ন গোডাউন রোডে ঢুকে পড়ে। সেখানে গাড়ি দাঁড় করিয়ে পুলিশের দিকে ৩ রাউন্ড গুলি ছোড়ে পালানোর চেষ্টা করে চোরের দল। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও আরো কয়েকজন চোর পালিয়ে যায়।


আটক চোররা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার লক্ষ্মারচর গ্রামের আমির হোসেনের ছেলে মোহাম্মদ মুবিন উদ্দিন (৩২), একই এলাকার পশ্চিম ভাঁটাখালী গ্রামের নবাব মিয়ার পুত্র মো. সোহেল (২৪) ও ভাড়া মুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আবদুল শুক্কুর (৩৪)।


সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, কয়েকজন চোর একটি পিকাপে করে চোরাই গরু নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমরা ধাওয়া শুরু করি। এক পর্যায়ে তারা আমাদের দিকে ৩ রাউন্ড গুলি ফায়ার করে। চোরদের কয়েকজন পালিয়ে গেলেও অস্ত্রসহ আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজার জেলার চকরিয়া থেকে আরো দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। আটক চোরদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর