গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

তৃতীয় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা

গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন মূলে তৃতীয় ধাপের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল ২ মে, বৃহস্পতিবার। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক ১০ জন মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামন রেনু। তিনি আরোও জানান চেয়ারম্যান পদে উপজেলার মোহাম্মদপুরের আহম্মদ ছফার সন্তান আহমদ হোসেন, হারলার আবদুল ওয়ারেছের সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম, উত্তর কেশুয়ার মোক্তার আহমদের সন্তান মো. আবু হেনা ফারুকী, জোয়ারার মনির আহমেদ চৌধুরীর সন্তান আবু আহমেদ চৌধুরী,  বদুরপাড়ার আলহাজ্ব মফজল আহমদের সন্তান আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, কানাইমাদারীর বদরুছ মেহের চৌধুরীর সন্তান আরিফুল ইসলাম চৌধুরী অনলাইন মনোনয়ন ফরম জমা দেন। মহিল ভাইস চেয়ারম্যান পদে শেষ সময়ে বরকলের আল তোফাজ্জল হোসেনের মেয়ে খালেদা আক্তার চৌধুরী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাঞ্চনগরের সিরাজুল হকের সন্তান মোহাম্মদ একরামুল হোসেন, উত্তর হাশিমপুরের আবদুল গফুরের সন্তান মৌ. মো. সোলাইমান, বৈলতলীর হরিপদ দেবের সন্তান রুপম দেবসহ ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ মে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে সকল মনোনয়পত্র যাচাই-বাছাইয় শেষে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন করে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। আগামী ১৩ মে দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রতীক বরাদ্দের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক। ২৯ মে বুধবার সকাল হতে বিকাল পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ৬৮টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ১ হাজার ৫’শ ৫১ জন পুরুষ ও ৯০ হাজার ৫৬ জন মহিলাসহ মোট ১ লক্ষ ৯১ হাজার ৬’শ ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। 


Tag
আরও খবর