মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

হামাস প্রধানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-04-2024 12:21:12 am

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ঈসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।


শনিবার (২০ এপ্রিল) ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যমগুলো।


হামাস প্রধান ঈসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাখ প্রাসাদে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন। যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালও।


তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, এরদোয়ান ও হানিয়া গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন।


দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। ঈসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন তিনি।


এতে এরদোয়ান বলেছেন, “এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার ওপর নির্ভরশীল।”


হানিয়ার সঙ্গে এরদোয়ানের এ বৈঠকটি ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ বৈঠকের নিন্দা জানিয়েছেন।


গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছেন তার্কিস প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে থাকবেন তিনি এবং তার দেশ।


সূত্র: টিআরটি

আরও খবর