কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-04-2024 12:09:20 am

ইউক্রেনে দু-একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র এবং সরঞ্জাম পাঠানো শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বুধবার আমার ডেস্কে বিলটি পৌঁছানোর সাথে সাথে এটি স্বাক্ষর করা হবে যাতে সহায়তা এই সপ্তাহে পাঠানো যায়।


মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন সিনেটে দীর্ঘ বিলম্বিত ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস হওয়ার পরেই এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।


বিল পাসের বিষয়টিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘কঠিন এ আইনটি আমাদের জাতি এবং বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলবে।


ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, ‘ছয় মাসেরও বেশি পরিশ্রম এবং অনেক মোচড়ের পরে আমেরিকা সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠায়েছি যে ‘আমরা আপনার দিকে মুখ ফিরিয়ে নেব না।’


এদিকে ভোট পাসের পর এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমেরিকার এ ভূমিকা মুক্ত বিশ্বের নেতা হিসাবে আমেরিকাকে শক্তিশালী করে তুলবে।


সম্প্রতি পশ্চিমা বিশ্বের কাছে সাহায্য চেয়ে আসছিল ইউক্রেন। এর মধ্যে মার্কিন সিনেটে ৭৯ সদস্যের ভোটে পাস হলো সামরিক সহায়তা প্যাকেজ। ৯৫ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা প্যাকেজ থেকে ইউক্রেন পাচ্ছে ৬১ বিলিয়ন ডলার। এছাড়া, ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।


গাজায় আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই নতুন সহায়তার ঘোষণা এলো। যদিও, বরাদ্দকৃত অর্থের ৯১০ কোটি ডলার খরচ হবে গাজায় মানবিক সহায়তায়।

আরও খবর


6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে