‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

রূপগঞ্জে ফর্টিস গ্রুপের ভূমি দস্যু কর্তৃক জোরপূর্বক জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন।

নারায়নগঞ্জের রূপগঞ্জে ফর্টিস গ্রুপের ভূমি দস্যু কর্তৃক হামলা,মামলা,লুটপাট জোরপূর্বক জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাগ এলাকায় কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ  করে এ মানববন্ধন করে এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে দক্ষিণবাগ  ও তার আশপাশের এলাকার  নারী-পুরুষসহ সহস্রাধিক লোক অংশ নেয়। আয়োজিত মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল হামিদ সভায় বক্তব্য রাখেন, ভুক্তভুগী এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা মারফত আলীসহ আরো অনেকে । এসময় বক্তারা ফর্টিস গ্রুপের সহিংসতা ভূমিদস্যুতা অত্যাচার থেকে বাঁচতে ও  নিজেদের জমি ফিরে পেতে প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন। 

উল্লেখ্য যে ফর্টিস গ্রুপের মালিক শাহাদাৎ,ম্যানেজার সোহাগ, আদর নাজমুলসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকাবাসীর জায়গা জমি বাড়িঘর ভাংচুর ও মারধর এর  ঘটনা ঘটিয়ে আসছিলো। গতকাল মাওলানা আব্দুল হামিদ তার নিজের জায়গায় চাষাবাদের কাজের জন্য গেলে ফর্টিস গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বাধা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা যখম করে।

এ বিষয়ে মাওলানা আব্দুল হামিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায়  একটি অভিযোগ দায়ের করেন।

Tag
আরও খবর