সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের দায়ভার নিজের উপর নিলেন এমবাপ্পে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2024 08:05:20 am

দল জিতলে সব কৃতিত্ব সতীর্থদের উপর দিলেও পরাজয়ের দায়ভার সবসময় নিজের উপরই তুলে নেন পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। গতকাল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজিত হয়ে ফাইনাল খেলতে না পারায় সব দায়ভার নিজের উপর নিয়ে নিয়েছেন এমবাপ্পে।

ফরাসি এই তারকা স্ট্রাইকার বলেন প্রথম ও দ্বিতীয় লেগে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় পিএসজির বিদায় নিশ্চিত হয়েছে। এর মধ্যে কিছু সুযোগ তিনি নিজেও মিস করেছেন।

পার্ক ডি প্রিন্সেসে গতকাল ম্যাচের পর এমবাপ্পে বলেন, ‘আমি সবসময়ই দলকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু কাল সেটা যথেষ্ঠ ছিলনা। আমার অবশ্যই গোল করা উচিৎ ছিল, দলও সেটাই চায়। বক্সের ভিতর আমরা কতটুকু দক্ষ ছিলাম, সেটা দেখতে গেলে বলতেই হয় আমাকে ওরা টার্গেট করেছিল। যখন সবকিছু ঠিক ভাবে হয় তখন সব স্পট লাইট আমার উপর থাকে। কিন্তু যখন তা না হয় তখনো সবকিছুই বলা উচিৎ। কাউকে না কাউকে তো ব্যর্থতার দায়ভার নিতে হবে, এখানে সমস্যার কিছু দেখিনা। আজ যদি কারো স্কোর করার কথা থাকতো তবে সেটা প্রথমই আমি। এটাই জীবন, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, সামনে এগিয়ে যেতে হবে।’

দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজি প্রায় ৭০ শতাংশ বল নিজেদের কাছে রেখেছিল, অন্তত ৩০টি শট তারা টার্গেটে করেছে। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা চারবার বল বারে লাগিয়েছে। কিন্তু দিনের শেষে শুন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে। এটা পিএসজির দূর্ভাগ্য নয়, তারা যথেষ্ঠ ভাল খেলতে পারেনি-দাবী এমবাপ্পের।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানিনা ডর্টমুন্ড আমাদের থেকে ভাল খেলেছিল কিনা। তাদেরকে অপমান করার প্রয়োজন নেই। আমার মত হলো তারা দুই বক্সেই আমাদের থেকে এগিয়ে ছিল। আমাদের বক্সে এক থেকে দুইবার তারা এসেছে এবং গোল পেয়েছে। আমরা বেশীরভাগ সময়ই তাদের ওখানে পৌঁছেছি কিন্তু কোন গোলই আদায় করতে পারিনি। এটাই বাস্তবতা। আমি কখনই ভাগ্যকে দোষারোপ করতে পছন্দ করিনা। কেউ যখন ভাল খেলবে তখন পোস্টে কেন বল লাগাবে।’

পিএসজির জার্সিতে এটাই এমবাপ্পের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষনা দিয়েছেন বিশ^কাপ বিজয়ী এই ফরাসি তারকা। আসন্ন গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তর অনেকটাই এড়িয়ে গেছেন এমবাপ্পে।

পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি বলেছেন, ‘খেলোয়াড় ও কোচ তাদের সবকিছু দেবার চেষ্টা করেছে। ডর্টমুন্ডকে অভিনন্দন। এর থেকে ভাল আমাদের খেলা উচিৎ ছিল। এটা কঠিন একটি ম্যাচ ছিল। আমি দলের পারফরমেন্সে দারুন গর্বিত। ইউরোপে আমরাই সবচেয়ে তরুণ দল। পাঁচ বছরে তিনবার আমরা সেমিফাইনালে খেলেছি। এটা আমাদের লক্ষ্য নয়, এখনো আমরা ফাইনাল খেলতে চাই। এটাই ফুটবল, সবাইকে এটা মেনে নিতে হবে। অনেক সময় হয়তো সবকিছু সঠিকভাবে হবে না, কিন্তু স্বাভাবিক ভাবে গ্রহণ করাটাই সামনে এগিয়ে যাবার ক্ষেতে সবকিছু সহজ করে দিবে।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে