সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-10-2022 01:59:52 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া যেন সিকান্দার রাজার কাছে এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। গতকাল পার্থে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচেও হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আর এই অনুপ্রেরণা পেয়েছিলেন রিকি পন্টিংয়ের কাছ থেকে। 


গতকাল ম্যাচের আগে সকালে পন্টিংয়ের কাছ থেকে বার্তা পেয়েছিলেন রাজা। পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন রাজা। ম্যাচ শেষে জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমি জানতাম আজ (গতকাল) সকালে আমাকে একটা ছোট ক্লিপ পাঠানো হয়েছিল এবং এটা পন্টিং পাঠিয়েছিলেন। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিছুটা চাপেও ছিলাম। আজকের ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। অনুপ্রেরণা সেখানেই ছিল। তবে যদি সামান্য পুশ করারও দরকার হতো, আমি মনে করি সেটা এই ক্লিপ থেকেই পেয়েছি। পন্টিংকে তাই অনেক ধন্যবাদ।’ 


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করছেন রাজা। জিম্বাবুয়ের তিন জয়ের তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। পাঁচ ম্যাচে করেছেন ১৪৫ রান। গড় ২৯ এবং স্ট্রাইক রেট ১৪৯.৪৮। একটা ফিফটিও করেছেন। আর বোলিংয়ে নিয়েছেন ৮ উইকেট। বোলিং গড় ১২.১৩ এবং ইকোনমি ৬.০৬।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে