উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

নোয়াখালীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 


'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি ‍পুলিশিং ডে-২০২২ উদ্‌যাপন করা হয়েছে। 


 শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি ‍পুলিশিং ডে-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। 


উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। 


এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। 


এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির 

সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।


সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ   শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে।

আরও খবর