নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কিরগিজস্তানে হামলায় বাংলাদেশি শিক্ষার্থীরা গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2024 10:28:32 am


কিরগিজস্তানের রাজধানী বিসকেকে শুক্রবার (১৭ মে) রাতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ওই হামলার ঘটনায় বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


১৯ মে, রবিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।


কিরগিজস্তানে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। উজবেকিস্তান দূতাবাস ইতিমধ্যে যোগাযোগের জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি নম্বর শেয়ার করেছে।


এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।


গত সোমবার (১৩ মে) মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা শুরু হয়েছে। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের হাজারের বেশি মেডিকেল শিক্ষার্থীর।


বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ছাত্রদের মারধর চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিসকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়।


কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।


শনিবার (১৮ মে) দেওয়া এক বার্তায় উল্লেখ করা হয়, উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকের সাম্প্রতিক জনসহিংসতার ঘটনায় বর্তমানে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে।


শিক্ষার্থীদের এই মুহূর্তের জন্য বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে যেকোনো সমস্যার জন্য দূতাবাসের সঙ্গে জরুরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: নাজমুল আলম (মিনিস্টার) উজবেকিস্তানে বাংলাদেশ

দূতাবাস যোগাযোগ: +৯৯৮৯৩০০০৯৭৮০

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে