নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

গরমের ক্লান্তি দূর করে যে খাবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2024 01:52:52 am

গরমে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়েন। এই সময় প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে। কাজ করতে ইচ্ছে হয় না।


গরমকালে শরীরে পানির পরিমাণ কমে যায়, তাছাড়া দিন বড় হয়ে যাওয়ার ফলে গভীর ঘুমও কমে। সব মিলিয়ে বাড়ে ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব।


পুষ্টিবিদেরা বলছেন, গরমে কায়িক পরিশ্রমের সময়ে যেমন ক্যালোরি পোড়ে, তেমন শরীর থেকে প্রয়োজনীয় বেশ কয়েকটি খনিজও বেরিয়ে যায়। সব মিলিয়ে বাড়ে অবসাদ ও ক্লান্তি।


কিন্তু এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলি খেলে তৎক্ষণাৎ এনার্জি পাওয়া যায় শরীরে। চলুন জেনে নেই এসব খাবার কি কি?


১. কালো কিশমিশ : সারা দিন পরিশ্রমের পর খুব ক্লান্ত লাগলে ১০-১২টি কালো কিশমিশ খাওয়া শরীরের জন্য উপকারি। পুষ্টিবিদদের মতে, কালো কিশমিশের মধ্যে গ্লুকোজ় এবং ফ্রুক্টোজ়ের মতো প্রাকৃতিক শর্করা রয়েছে। যা ক্ষয়ে যাওয়া শক্তির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। দ্রুত এনার্জি স্টোর করতে সাহায্য করে। কিশমিশের মধ্যে রয়েছে আয়রন, যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এ ছাড়া কিশমিশের মধ্যে রয়েছে ‘পলিফেনল’, যা অক্সিডেটিভ স্ট্রেস কিংবা প্রদাহ নিরাময়েও সাহায্য করে।


২. কলা : কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি৬-এর উৎস হল কলা। শরীরচর্চা কিংবা গরমে সারা দিন কাজকর্ম করে যদি খুব ক্লান্ত লাগে তা হলে কয়েকটা কলা খেয়ে নিন। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং বিভিন্ন খনিজে ভরপুর কলা পেট তো ভরাবেই, তরতাজা ভাবও ফিরিয়ে আনবে।


৩. অঙ্কুরিত ছোলা, বাদাম, বীজ : শরীরে চনমনে ভাব ফিরে পেতে ভিটামিন বি, সি, এবং ই-যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। এই সব ক’টি ভিটামিন রয়েছে অঙ্কুরিত ছোলা, বাদাম, বীজ বা দানাশস্যে। স্প্রাউটের মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। যা পেশির ক্ষয় রোধ করতেও সাহায্য করে।


৪. চিয়া সিডস : শুধু ওজন কমাতে নয়, গরমের সময়ে ভরপুর এনার্জির জোগান দেয় চিয়া সিডস। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলসে ভরপুর চিয়া সিডস পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। যার ফলে কাজের শক্তি পাওয়ার পাশাপাশি চাঙ্গা থাকা যায় অনেক সময়। অল্প পরিশ্রমেই ক্লান্ত হতে দেয় না এই সুপার ফুডটি।


৫. ওটস : ওটস একটি স্বাস্থ্যসম্মত খাবার। ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে এবং ওজন কমে। সেই সঙ্গে প্রচুর এনার্জিও পাওয়া যায় এই খাবার থেকে। ওটসের মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেটস। এই তিন ধরনের নিউট্রিয়েন্টের সাহায্যে আপনার শরীরের এনার্জির মাত্রা বাড়বে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে