লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাঁড়াচ্ছেন আম্পায়ার সৈকত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 11:33:05 am

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই বাংলাদেশিকে।


গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন ৪৭ বছরের সৈকত। উদ্বোধনী ম্যাচের অপর আম্পায়ার হলেন রিচার্ড ইলিংওয়ার্থ। গত বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল পরিচালনা করেছেন এই আম্পায়ার। ২০২৩ সালের তৃতীয়বারের মতো সেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন তিনি। 


যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠেয় এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে স্যাম নোগাজস্কি ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন ল্যাংটন রুজারি।


আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ কর্মকর্তারা


আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুডিয়েন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।


ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে