‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস দলে পরিবর্তন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-05-2024 06:34:00 am

আইসিসির নিয়ম মেনে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে ঘোষিত সেই স্কোয়াডে ২৫ মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই দলে দুইটি পরিবর্তনে এনেছে নেদারল্যান্ডস।


চোটের কারণে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে ছিটকে গেছেন দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর এই দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইনকে।


বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরাতন চোট ফিরে এসেছে ক্লাসেনের। যার ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্যরকম বিড়ম্বনায়। হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার।


২৭ বছর বয়সী লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখনও পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন ১টি টি-টোয়েন্টি। চলতি বছরের শুরুর দিকে নেপালের বিপক্ষে সেই ম্যাচে আবার করেছেন মোটে ১ ওভার।


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নেদারল্যান্ডস। সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।


নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড


স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে