আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ আয়োজিত চতুর্থ “বাণিজ্য মেলা: ঈদ বাজার

Linda Mora ( Contributor )

প্রকাশের সময়: 29-05-2024 09:50:35 pm

সাফ চতুর্থ “বাণিজ্য মেলা: ঈদ বাজার


মামুন হাসান রুবেল, ফ্রান্স : অত্যন্ত আনন্দঘন,ভাব গাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখরিত পরিবেশের মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো 'সলিডারিটি আজি ফ্রান্স' আয়োজিত "বাণিজ্য মেলা বা ঈদ বাজার ২০২৪"রবিবার ২৬ই মে' অনুষ্ঠিত হয়ে গেল প্যারিসের প্রানকেন্দ্র রিপাবলিক চত্বরে। টানা চতুর্থবারের মতো এ ধরনের বড় পরিসরের অনুষ্ঠান সফলতার সাথে আয়োজন করে 'সলিডারিটি আজি তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার পাশাপাশি অভিজ্ঞতার এক অনন্য মাত্রা অর্জন করল।পরপর টানা তিনবার আয়োজিত অনুষ্ঠান থেকে অর্জিত শিক্ষা, ভুলত্রুটি সংশোধন এবং পুরনো অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে এবং সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে সলিডারিটি আজির ফ্রান্স প্রেসিডেন্ট এন কে নয়ন এবং সাফের স্বেচ্ছাসেবকবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানের শুরুতে সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন এবং বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মেলায় উপস্থিত প্রত্যেকের মাঝেই ছিল উচ্ছাস এবং আনন্দের ছড়াছড়ি। এক প্রাণোচ্ছল পরিবেশে সকলেই মেতেছিল। প্রতিবারের মতোই নারীদের মধ্যকার প্রতিভা উন্মোচিত করার পথ সুগম করাই ছিল চতুর্থ বারের মতো আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য। মূলত নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে পরিচিত করানোর এবং সমাজে অবদান রাখার সুযোগ করে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এ মেলার আয়োজন।সর্বোপরি এ মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের একটা মিলনমেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেলা সম্পর্কে।








অনুষ্ঠানের শুরুতে 'সলিডারিটি আজি ফ্রান্স'এর প্রেসিডেন্ট অনুষ্ঠানে অংশনকারী প্রতিটি স্টলে ঘুরে ঘুরে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এছাড়া এবারের এই মেলায় বাংলাদেশী ৭০ টা প্রতিষ্ঠানসহ বিদেশী ৫ টা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। অন্যান্য বারের মত এবারের এই মেলার ও প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের পোশাক ও শিল্প সংস্কৃতি বিদেশীদের কাছে পরিচয় করে দেওয়া এবং বরাবরের মতো এবারের আয়োজনটা ও বিদেশিদের কাছে ছিল দৃষ্টিনন্দনীয় ও প্রশংসার দাবিদার,তারা সকলেই ভীষণভাবে উপভোগ করেছিল।এই বাণিজ্য মেলা বা ঈদ বাজারের মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের কর্ণধার ছিলেন নারী উদ্যোক্তা।

আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে