বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বিদ্যুতের দাম ২৬৪ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 05:15:23 am

ছবি: টাইমস অব ইন্ডিয়া


আন্তর্জাতিক ডেস্ক : 


অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গত ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়লো বিদ্যুতের দাম। মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুতের দাম রেকর্ড ২৬৪ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে রাখতে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।


শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) বলেছে, নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম বাড়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। বুধবার (১০ আগস্ট) থেকে বাড়তি দাম কার্যকর হবে। এই দাম বাড়ার মাধ্যমে সিইবির লোকসান হওয়া ৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের কিছু অংশ উঠে আসার আশা করছে দেশটি। 


সিলন ইলেকট্রিসিটি বোর্ড জানিয়েছে, তাদের সমন্বিত ক্ষতির পরিমাণ ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই ক্ষতি কাটাতে বুধবার থেকেই বিদ্যুতের বাড়তি দাম কার্যকর হবে।


শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ মিলিয়ন বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে দুই তৃতীয়াংশ গ্রাহক (ছোট গ্রাহক) মাসে ৯০ কিলোয়াওয়াটের কম বিদ্যুৎ ব্যবহার করেন। বিদ্যুতের বাড়তি দামের এই বোঝা তাদেরই বেশি বহন করতে হবে। আর বড় ব্যবহারীর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ বেড়েছে। এই ছোট ভোক্তাদের ক্ষেত্রে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি। দাম বাড়ার কারণে এখন সেই দাম দাঁড়াবে ৮ রুপি। আর বড় ভোক্তাদের ক্ষেত্রে বর্তমান দাম ছিল প্রতি ইউনিট ৪৫ রুপি। বাড়ার কারণে সেটি দাঁড়াবে ৭৫ রুপি।


সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া


আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে