ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

২০২৩ সালে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2024 12:33:51 am

অতীতের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে দেশের চা-বাগানগুলোতে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। আর চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪টি দেশে প্রায় ১০ লাখ কেজি চা রপ্তানি হয়েছে।


চা দিবসকে ঘিরে গত সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে গতকাল মঙ্গলবার চতুর্থবারের মতো ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


চা দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’। চা দিবস উপলক্ষ্যে গতকালের চা মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন এবং চা মেলা পরিদর্শন করবেন। চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিলেটের চা-বাগানের চা লন্ডনের ‘লন্ডন টি এক্সচেঞ্জ’ কম্পানির প্রতিনিধিরা হস্তান্তর করবেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১০ লাখ ৪০ হাজার কেজি চা রপ্তানি করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। 


সংবাদ সম্মেলনে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, গোল্ডেন বেঙ্গল টি, যার এক কেজির মূল্য ১৮ কোটি টাকা। যেটি বাংলাদেশের সিলেট অঞ্চলের চা-বাগান থেকে তৈরি হচ্ছে।


কম্পানির লোকজন আজ বুধবার প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই চা হস্তান্তর করবেন। তারপর এগুলো বিভিন্ন দেশের রানি ও রাজাদের কাছে দেওয়া হবে।


তিনি বলেন, ‘এখন চা রপ্তানির ক্ষেত্রে প্রায় ৩ শতাংশ ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। সমতল অঞ্চলে বিশেষ প্রণোদনা চালু রয়েছে। আমরা আশা করছি, আরো বেশি পরিমাণ চা উৎপাদন করতে পারব।


গতকাল সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে। চা মেলায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চা প্রদর্শন করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে চা-শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৪ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এরপর তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনাসভা শেষে দেশের চা-শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ প্রদান করা হবে।


প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। চা দিবসের শুভ উদ্বোধন এবং জাতীয় চা পুরস্কার প্রদানের পর প্রধানমন্ত্রী চা মেলা পরিদর্শন করবেন।


দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকবে। দেশে বর্তমানে ১৬৮টি বড় চা-বাগান এবং প্রায় আট হাজার ছোট চা-বাগান রয়েছে।

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৯ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে