গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বশেমুরবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সজীব-জুবায়েদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 06:54:33 am

ফাইল ছবি


শিক্ষা ডেস্ক :



তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বুধবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য মুহম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং জুবায়েদ মোস্তফাকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো।


বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


নব-নির্বাচিত সভাপতি মুহম্মদ সজীব প্রধান বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আলোকিত তরুণ সমাজ গড়ার জন্য একটি ভিন্নধর্মী সংগঠন যা তরুণদের মেধা বিকাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷ সে ধারাবাহিকতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাও লেখনীর ধারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে। আর এই লক্ষ্যে সভাপতি হিসেবে নিজের সৃজনশীলতা, বিচক্ষণতা এবং সহনশীলতার সমন্বয়ে বশেমুরবিপ্রবি শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদেরকে উৎসাহিত করবে।


সাধারণ সম্পাদক জুবায়েদ মোস্তফা বলেন, ভালো লাগা কাজ করছে নিজের মাঝে। শাখার জন্য সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করবো। কুমু আপু, মাহমুদ ভাই এবং জাওয়াদুল ভাই যেখানে রেখে যাচ্ছেন সেখানে থেকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের জন্য কাজ অব্যাহত থাকবে।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর