মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

শুরু হলো বাজেট অধিবেশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2024 11:37:12 am


শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি দ্বাদশ জাতীয় সংসদের এবং ২০২৪ সালের তৃতীয় অধিবেশন।


৫ জুন, বুধবার বিকেল ৫টায় স্পিকার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত রয়েছেন।


বৃহস্পতিবার (৬ জুন) সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।


চলতি অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট।


১৯৭২ সালে স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমদ। প্রথম বাজেটের আকার ছিল ৭.৮৬ বিলিয়ন টাকা এবং এডিপির আকার ছিল ৫.০১ বিলিয়ন টাকা।


অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করবেন। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এর পর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।


এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ২০ মে এ অধিবেশন আহ্বান করেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ তারিখ থেকে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাশ হয়েছে।


এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর ৩০ জানুয়ারি বসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এবং নতুন সংসদের প্রথম অধিবেশন। ওই অধিবেশনের প্রথম দিন সংবিধানের রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।


জানা গেছে: এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। সংসদ সচিবালয় ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দীর্ঘ বক্তৃতার রীতি বাদ দিয়ে এবার তিনি বাজেটের সংক্ষিপ্ত অংশটুকু পাঠ করে শোনাবেন। বাকিটুকু ডিজিটাল পদ্ধতিতে সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে।


সাধারণত চলতি সংসদের কোনো সদস্য মৃত্যুবরণ করলে মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়।


ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজ বুধবার বৈঠকে তার জন্য শোকপ্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।


সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এ ছাড়া আরও চারটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর হবে।


আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে এবং ৯ জুলাই চলতি অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।


চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বাস্তবায়নাধীন। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য ব্যয় ৪ লাখ ৯৮ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা সাজানো হচ্ছে।

আরও খবর




69d344e7741dc-060426113015.webp
৪ দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম

১০ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে



69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৩ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে