মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে আহত ২১, কুকুর থেকে সাবধান হতে করা হয় মাইকিং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাগলা কুকুরের কামড় খেয়ে এক দিনে ২১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৭ জুন) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় কুকুরটি মানুষজনকে আক্রমণ করেছে বলে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, আজ রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন কুকুরের কামড়ে আহত আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছেন। 

আহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলিসারকুল গ্রামের সিতারাম এর পুত্র গজানন্দ (৬৭), শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকার রাজেলা রায় এর পুত্র ঝন্টু (১২), সবুজবাগ এলাকার কামিনি চন্দ এর পুত্র শ্রীকান্ত চন্দ্র (৫৮), মুসলিমবাগ এলাকার রমজান আলীর পুত্র আমান উল্লাহ (২১), মৌলভীবাজার রোডের জুয়েল মিয়ার পুত্র রুহিত মিয়া (১০) ও রায়হান মিয়া (৫), একই এলাকার তাহের মিয়ার পুত্র শাহ আলম (৭৫), লালবাগ এলাকার রিংকু সুত্রধর এর কন্য জয়শ্রী (২৫), সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর এলাকার মফিজ উল্লাহর পুত্র কেফায়েত উল্লা (৫০), পৌর শহরের মিশন রোডের নজরুল মিয়ার পুত্র আল আমিন মিয়া (১৭), লালবাগ এলাকার সমীরন শীল এর পুত্র সন্দীপন শীল (৭), শহরের মিশন রোডের সুলতান মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫),  লালবাগ এলাকার লিলু মিয়ার পুত্র জিহান (৫), রামনগর এলাকার গোপাল কাহার এর স্ত্রী রামরতি কাহার (৯০), শাহীবাগ এলাকার মনির মিয়ার স্ত্রী মায়া বেগম (৬০),  ইসমাইল খান এর পুত্র আসলাম খান (৩৯), শ্রীমঙ্গল ইউনিয়নের দীনেশ চন্দ্র দেব এর পুত্র দিলীপ কুমার দেব (৮৩), সবুজবাগ এলাকার নরেশ চক্রবতীর পুত্র শ্যমল চক্রবতী (৫০), শ্রীমঙ্গল চৌমুহনা এলাকার ব্যবসায়ী নিরঞ্জন দেব (৭০)।

কুকুরে ককামড়ে আহত হওয়াহওয়া চন্দনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুহিত মিয়া বলেন, আমি সন্ধার পর বাসা থেকে মৌলভীবাজার মৌলভীবাজার রোডের একটি দোকানে পেন্সিল কিনতে এসে হঠাৎ কুকুড়ের সামনে পড়ি। কোনো কিছু বেঝার আগেই কুকুর দৌড়ে এসে আমার হাতে কামড় বসায়। তখন আমি লাথি মেরে কুকুরকে শরীর থেকে সরিয়ে দৌড়ে এসে রেহাই পাই। পরে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি। আগামীকাল টিকা নেব। এখন হাতে খুব ব্যথা করছে।

আহত রায়হান মিয়া বলেন, সন্ধ্যার দিকে আমি বাসার গেটের সামনে ছিলাম। হঠাৎ কুকুরটি এসে হাতে কামড় বসিয়ে দিয়েছে। পরে লাথি দিয়ে পা ছাড়াই। কুকুরটি লাথি খেয়ে পালিয়ে যায়। পরে আমাি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি। আগামীকাল টিকা নেব।

কুকুরের কামড় খাওয়া একাধিক ব্যক্তি জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষকে শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ এই কুকুর কামড় দিয়েছে। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল। কুকুরটি লাল রঙের।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, কুকুরের কামড়ে এক দিনে রাত ৯টা পর্যন্ত ২১জন রোগী এসেছেন। তাঁরা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। গুরুতর ৩জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থায় শোচনীয় হওয়ায় সিলেট এমএজি ওসমান্রি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে। শহরে কুকুরটি থেকে সাবধানে থাকার জন্য ইতোমধ্যে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করে মাইকিং করা হয়েছে।

আরও খবর