লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

শাকিব খানের ‘তুফান’ আতংকে হল মালিকরা; রেন্টাল চাচ্ছেন ১০-১৫ লাখ টাকা!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2024 12:25:50 am

এবারের কোরবানির ঈদের মুক্তি পাচ্ছে ৪টি সিনেমা। এর মধ্যে মুক্তির মিছিলে এগিয়ে আছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। সেই শাকিব খানের ‘তুফান নিয়ে আতংকে আছেন অনেক হল মালিকরা, জানিয়েছেন বেশি রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না। অনেক টাকা অগ্রিম দিয়ে সিনেমা আনতে হবে। তাদের পক্ষে ১০ লাখ, ১৫ লাখ টাকা দিয়ে সিনেমা আনা সম্ভব না।’ এমনটি বলছিলেন গাজীপুর ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাট। এ নিয়ে পরিচালক এবং প্রযোজকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। 


গেল শনিবার (৮ জুন) ঢাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের হল মালিকদের নিয়ে সারা দেশ থেকে ৬০ এর উপরে হল মালিকরা এই সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রযোজক খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী অঞ্জনা উপস্থিত ছিলেন।  


এই সভায় সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণে বাংলাদেশ ব্যাংকের যে এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঋণ দেওয়ার কথা হয়েছিল সেটার অগ্রগতি না থাকার অভিযোগ, চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি সিনেমা চালাতে না দেওয়া, সিনেমা মুক্তি দিতে যে অগ্রীম রেন্টাল ফি দিতে হয় এটার বিরোধিতা করেছেন তারা। 


অনুষ্ঠানে অতীতে হিন্দি সিনেমা আমদানীর বিরুদ্ধে সরব মনোয়ার হোসেন ডিপজল এবার হল বাঁচাতে ‘হিন্দি সিনেমা’ আমদানির পক্ষে মতামত দিয়েছেন। তিনি বলেন ‘হিন্দি সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির, তবে হল বাঁচাতে আপাতত আসুক।’


রাজধানীর একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধনে মুভিলর্ডখ্যাত প্রভাবশালী প্রযোজক, প্রদর্শক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল এমন মন্তব্য করেন। এ সময় প্রদর্শক নেতাদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। 


ডিপজল বলেন, ‘আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’


এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে সিনেপ্লেক্সসহ অন্তত পাঁচশত স্ক্রিন দরকার। আমি বেশকিছু পদক্ষেপ নিয়েছি এরমধ্যে হেমায়েতপুরে মাল্টিস্টোরেড বিল্ডিং হবে সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে। ঈদের পরই এ কাজ শুরু হবে। এছাড়া ইতিমধ্যে ‘পর্বত’ ভেঙ্গে ফেলা হয়েছে সেখানে তিনটি স্ক্রিন হবে। দুই বছর পর ‘এশিয়া’তেও মাল্টিপ্লেক্স চালু করার পরিকল্পনা নিয়েছি। সব মিলিয়ে আশা করছি দেশে ভালো সিনেমা নির্মাণ হলে হলও দ্রুত বেড়ে যাবে।’

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে