চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আদিব এর দেশসেরা হওয়ার স্বপ্ন এখন সত্যি

Md Tanvir al islan ( Contributor )

প্রকাশের সময়: 10-06-2024 05:11:59 pm


প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের তাহমিন ইসলাম আদিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ দেশসেরা হন তিনি। তিনি উপজেলার  গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও বেসরকারি কোম্পানীতে কর্মরত মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র আদিব।  আদিব বিভিন্ন সময়ে চিত্রাংকন, সংগীত ,কবিতা  আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ী হয়। সোমবার (১০ জুন/২৪) ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ পদক আগামী শিক্ষাবর্ষে তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আদিব গৌরীপুর পৌর শহরের রেলস্টেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর নাতি  এবং   এ অর্জনে আদিবকে অভিনন্দন জানান, ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। 

দেশের ৬৪টি জেলা ৬৫হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা-বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন। 

আদিব ময়মনসিংহ বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়  সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ পায়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৭৭টি বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাবিং, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান অর্জন করেছিলো। জেলার ১৩টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে প্রথম স্থান অর্জন বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলো আদিব।




Tag
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে