নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ওজন বাড়াতে খাবেন যেসব ফল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-06-2024 01:49:27 am

বেশিরভাগ মানুষই ওজন কমানোর চেষ্টা করেন। তবে কখনো কখনো ওজন বাড়ানোটাও কারো কারো জরুরি। বেশি কিংবা কম ওজন দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বয়স, উচ্চতা ও লিঙ্গভেদে সঠিক ওজন বজায় রাখা গুরুত্বপূর্ণ।


অনেকে ওজন কমানোর সহজ উপায় হিসেবে বেশি বেশি ফাস্টফুড, জাঙ্কফুড ধরনের খাবার খেয়ে থাকেন। কিন্তু এটি মোটেও স্বাস্থ্যকর উপায় নয়। এর বদলে খেতে হবে পুষ্টিকর খাবার। 


পুষ্টিবিদের মতে, আমাদের ওজন বাড়ানোর কাজে ফল দারুণ কার্যকরী হতে পারে। তবে সব ফল নয়, পরিচিত কয়েকটি ফল এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। সেসব ফল নিয়মিত খেলে ওজন বাড়বে স্বাস্থ্যকর উপায়ে। চলুন তবে জেনে নেওয়া যাক ওজন বাড়াতে কোন ফলগুলো নিয়মিত খাবেন-


১. কলা

স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে প্রতিদিন খেতে পারেন কলা। এই ফল কিন্তু আমাদের শরীরের জন্যও ভীষণ উপকারী। সেইসঙ্গে একটি কলায় থাকে ১৪ গ্রাম শর্করা, ৩ গ্রাম ফাইবার এবং ১০৫ ক্যালোরি। যে কারণে উপকারী ফল কলা স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন সকালে দুটি করে কলা খেলে এক্ষেত্রে উপকার পাবেন। 


২. আম

আমের মৌসুমে নিয়মিত পাকা আম খেলেও আপনার ওজন বৃদ্ধি পাবে স্বাস্থ্যকর উপায়ে। কারণ প্রতি ২০০ গ্রাম আমে পাওয়া যায় ১৫০ ক্যালোরি। তাই যাদের ওজন কম এবং ওজন বাড়াতে চাচ্ছেন তারা আমের সময়ে নিয়মিত আম খেলে ওজন বাড়ানো সহজ হবে।


৩. আঙুর

মিষ্টি আর সুস্বাদু ফল আঙুর খেতে কে না পছন্দ করে! বিদেশি ফল হলেও এটি আমাদের দেশে বেশ সহজলভ্য। তাই ওজন বাড়াতে চাইলে এই ফল নিয়মিত খেতেই পারেন। কারণ নিয়মিত আঙুর খেলে ওজন বাড়ানো সহজ হয়। এই ফলে থাকে পর্যাপ্ত ক্যালোরি। প্রতি ১০০ গ্রাম আঙুরে ৬৭ ক্যালোরি পাওয়া যায়। যে কারণে এটি স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধি করে।


৪. আনারস

আনারসের মিষ্টি স্বাদ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শুধু তাই নয়, সুস্বাদু এই ফল ভীষণ পুষ্টিকরও। আপনি কি জানেন যে এই ফল আপনার ওজন বাড়ানোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে? আনারসে থাকে প্রচুর শর্করা। যে কারণে প্রতিদিন আনারস খেলে তা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে কাজ করে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে