সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

কুয়েতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-06-2024 08:29:46 am

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি শ্রমিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।


১২ জুন, বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।


অবশ্য রয়টার্সের পৃথক প্রতিবেদনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৫ বলে জানানো হয়েছে।


কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি শ্রমিক ভবনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


আনাদোলু বলছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।


অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।


সূত্র: আল আরাবিয়া,আনাদোলু ।

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে