ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে বড়বাইদ এতিমখানা'র ৪২ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বড়বাইদ এতিমখানা'র ৪২ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত বড়বাইদ এতিমখানা। মধুপুর হতে ময়মনসিংহ যেতেই গভীর জঙ্গলের মাঝে চোখে পড়বে বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানা'র সাইনবোর্ড, আধাপাকা টিনেরচালা ঘর ও পাকা মসজিদ। জলছত্র ২৫ মাইল বাজার হতে উত্তরদিকে পাকা রাস্তা বেয়ে এগুলেই শালবন। দুপাশে শারি শারি জারুল, সেগুন আর শাল গজারির বন। চারদিক সুমসাম নিরবতা, পাখপাখালি গান। মন ঝুড়িয়ে আসে। এই সবুজের তাজা নিঃস্বাস নিয়ে দীর্ঘ ৪৪ বছর যাবৎ ২৩ একর ৩ শতাংশ পাহাড়ি বনাঞ্চলের গভীর অরন্যের মাঝে দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন বিভিন্ন সময়ের এক দল দক্ষ কোরআনের পাখিরা। প্রতিভার সন্ধানে বড়বাইদ এতিমখানা। দেশ স্বাধীনের পরে ১৯৭৯ সনে সাত জন পীরজাদার হাত ধরেই মধুপুর গড়ের নির্জন, গহীন অরন্যের ঝোপঝাড়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কাগজ কলমে স্থাপিত রয়েছে ১৯৮০ সনে। বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা আব্দুস সালাম রাজী রাহমাতুল্লাহি আলাইহি। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়ীবাইদ ইউনিয়নের বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার ৪২ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) ১৬ কার্তিক ১৪২৯ বাংলা মঙ্গলবার সময় বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় খিলগাতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শিবলী রব্বানী এর পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করবেন ভারতের মেদিনীপুর'র হযরত মাওলানা সৈয়দ জামিলুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়ায়েজ, সুমিষ্ট কন্ঠস্বর ঢাকা শ্যামলী নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম। বিশেষ বক্তা ও আমন্ত্রিত উলামায়ে কেরামগনের মধ্যে আলোচনা করবেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, টাঙ্গাইল জেলা শাখার আমীর আলহাজ্ব ডা. আব্দুস সামাদ, বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি রুহুল আমীন সালেহী, হযরত মাওলানা ড. মোফাজ্জেল হোসাইন। মুফতী ইব্রাহিম তৌকির জানান, বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়াতে প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাথে মাহফিলে প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ বছর পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশনর জন্য আলাদা স্টল থাকবে। সেই স্টল থেকে বড়বাইদ জামিয়ার সকল সাবেক ছাত্র ভাই/ বন্ধুদের রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করা যাবে। অর্থ জামিয়া খলিফা ও জামাত্মা, মুজাহিদে মিল্লাত পরিচালক মাওলানা মুহাম্মদ ইমান আলী বলেন, নুরানী নার্সারী হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও ইফতা বিভাগ (ইসলামী উচ্চতর গবেষণা কেন্দ্র) পর্যন্ত ফ্রি থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

Tag
আরও খবর