নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

এক পলকে জেনে নিন বহুমাত্রিক গুণেভরা চা-পাতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2024 01:24:55 am

পাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। আর চা পাতা পাওয়া যায় চা গাছ থেকে। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস।‘চা পাতা’ মূলত চা গাছের পাতা, পর্ব ও মুকুলের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয়ে থাকে। এক কাপ চা যেমন ক্লান্তি দূর করবে, তেমনি এর পাতা ব্যবহারেও রয়েছে বহুমাত্রিক দিক।


সেই ব্যবহার করা চা পাতা আমরা ফেলে দিচ্ছি না তো? কারণ ফোটানো বা সিদ্ধ চা পাতার গুণ সম্পর্কে আমাদের অনেকেরি ধারণা নেই। কিন্তু ব্যবহৃত চা পাতার রয়েছে নানাগুণ।


দিনে কমপক্ষে দু-তিনবার চা খাওয়ার অভ্যাস অনেকের-ই আছে। বেশির ভাগ সময় চা বানানোর পর পাতা ফেলে দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত চা পাতাও যে বেশ অনেক কাজে লাগানো যায় এটা আমাদের জানা নেই।


◾ক্ষত কমাতে চায়ের পাতা: অনেক সময় রান্নাঘরে কাটাকাটি করতে গিয়ে হাত কেটে গেছে। ক্ষত সারানোর জন্য আপনি অ্যান্টিসেপটিক কিছু খুঁজছেন? সেক্ষেত্রে অন্য কিছু না খুঁজে চায়ের পাতাও ব্যবহার করতে পারেন। কারণ চায়ের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে বেশ ভালোই কাজে লাগে। এ জন্য আগে চায়ের পাতাগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিন। এরপর কেটে যাওয়া জায়গায় লাগান। তাহলেই দেখবেন দ্রুত ক্ষত সেরে যাবে।


◾চায়ের পাতা গাছের সার: ফোটানো চায়ের পাতা গাছের সার হিসেবেও বেশ উপকারী। সেক্ষেত্রে চায়ের পাতা রোদে ভালো করে শুকিয়ে তার পর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।


◾চায়ের পাতা চুলের কন্ডিশনার : চুলে শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল একেবারে হয়ে ওঠে যেন নিষ্প্রাণ। সব সময়ে দোকান থেকে কেনা কন্ডিশনার এর উপর ভরসা না করে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। আর এ রকম-ই একটি প্রাকৃতিক কন্ডিশনার হলো চা পাতা। এ জন্য ফোটানো চায়ের পাতা আবারও ভালো করে সিদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে চুল উত্তম রুপে ধুয়ে নিলে দেখবেন আপনার চুল হয়ে উঠবে ঝলমলে মসৃণ, কমল ও প্রাণবন্ত।


◾জুতা দুর্গন্ধ মুক্ত করতে চায়ের পাতা : অনেকেরি জুতা থেকে দুর্গন্ধ বের হয়। আর এ সমস্যা থেকে রেহায় পেতে চলুন একবার গ্রিনটিতে ভরসা রাখুন। গ্রিনটির পাতা জুতার ভেতরে মাত্র এক দিন রাখলেই দেখবেন দুর্গন্ধ উধাও।

 

◾চোখের ফোলা ভাব দূর করে চায়ের পাতা : চায়ে থাকা ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কেল দূর করে। চায়ে থাকা ট্যানিন ফোলা ভাব দূর করে। আর এর জন্য শুধু টি-ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ৫-১০ মি: ধরে রাখতে হবে। এ পদ্ধতি রোজ করলে চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করা সম্ভব।


◾রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে চায়ের পাতা : চায়ে উপস্থিত থাকা ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এ জন্য একটা পাত্রে কিছুটা চা পাতি পানিতে ফোটাতে হবে। এরপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। এছাড়াও মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি ব্যবহার করতে পারেনটি-ব্যাগ।


◾ত্বক মসৃণ করতে চায়ের পাতা : ত্বক মসৃণ করতে চায়ের পাতা বেশ ভালো উপকারি। ত্বকের র‍্যাশ, শুষ্কতা, খসখসে ভাব ও দাগ দূর করতে নিয়মিত মুখে টি-ব্যাগ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।


◾মুখ পরিষ্কার করতে এই চায়ের পাতা : চা-এ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এজন্য এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি যোগান দেয়। কিছুটা চা পাতা নিয়ে ফোটান। এরপর এটা বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। আর ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান এরপে পার্থক্যটা নিজেই দেখুন!

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে