‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

এবার নতুন এক সুবিধা নিয়ে এলো ইউটিউব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2024 01:35:16 am

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক  : ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে অনলাইন থেকে সে বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়। গুগলের ছবি শনাক্তকরণ এ সুবিধা কাজে লাগিয়ে এবার পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে ইউটিউবেও।


নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের সার্চবারে গুগল লেন্স ব্যবহারের সুযোগ চালুর জন্য কাজ করছে গুগল। ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে প্রথম এ সুবিধা যুক্ত করা হবে।


নতুন এ সুবিধায় ইউটিউব অ্যাপের সার্চবারে যাওয়ার পর গুগল লেন্সের আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করে ছবি তুললে বা ফোন গ্যালারির ছবি নির্বাচন করলেই কাঙ্ক্ষিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যাবে।




নতুন এ সুবিধার নাইনটুফাইভ গুগল প্রকাশিত ছবিতে দেখা যায়, ইউটিউব অ্যাপের সার্চ আইকনে ট্যাপ করার পর সার্চবারের ডান দিকে মাইক্রোফোন আইকনের পাশে গুগল লেন্সের আইকন যুক্ত করা হয়েছে। এই লেন্স আইকনে ট্যাপ করে ছবি দিয়ে ইউটিউব থেকে ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা।


বর্তমানে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীরা এ সুবিধাটি ব্যবহার করছে। নতুন এ সুবিধা পরীক্ষা করা ব্যবহারকারীদের তথ্যমতে, এ সুবিধা চালুর পর নিজেদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব অ্যান্ড্রয়েড ফোনেই গুগল লেন্সের মাধ্যমে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে। শিগগিরই অন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে