‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে ১ রানে হেরে গেল নেপাল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-06-2024 03:52:29 am

নেপালের বিপক্ষেও শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হলো দক্ষিণ আফ্রিকার। আইসিসি সহযোগী দলটির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে বেঁচে গেলো দক্ষিণ আফ্রিকা। জিতলো মাত্র ১ রানে।


ওই রান হয়ে গেলে ম্যাচ গড়াত সুপার ওভারে। শেষ বলে দুই রান হলে ঐতিহাসিক এক জয়ের স্বাদ পেত নেপাল। শুধু শেষ বলে নয়, শেষ দুই বলে দুই হলেও তারা জিতত। আরেকটু পেছনে গেলে, চার ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২১ রানের, উইকেট তখনও আছে সাতটি। 


কিন্তু অসাধারণ এক জয়ের সব আয়োজন করেও শেষ পর্যন্ত তালগোল পাকিয়ে ফেলেছে তারা। যে দিনটি হতে পারত নেপালের ক্রিকেট ইতিহাসের স্মরণীয়তম দিন, বিশ্ব ক্রিকেটের জন্যও হতে পারত বড় ঘটনা, সেই ম্যাচটিই শেষ পর্যন্ত তাদের জন্য পরিণত হলো বিষাদে। সেন্ট ভিনসেন্টেরপরাজয়ের দুয়ার থেকে ১ রানের রোমাঞ্চকর জয় পেল দক্ষিণ আফ্রিকা।


ম্যাচের বাকি যখন ৩ ওভার। নেপালের রান দরকার তখন ১৮ রান। তাব্রেইজ শামসির অসাধারণ একটি ওভার ম্যাচে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে। ওই ওভারে স্রেফ দুই রান দিয়ে দুটি উইকেট নেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। পরের ওভারে আনরিখ নরকিয়া টানা চার বলে রান দিলেন না, উইকেটও নিলেন একটি। 


সমীকরণ তখন ৮ বলে ১৬ রান। পরের বলে বিশাল এক ছক্কায় বল স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলেন সোম্পাল কামি। ওভারের শেষ বলে আসে দুই রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৮ রানের। সেখানে বার্টম্যানের প্রথম দুই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ঝা। পরের বল এক্সট্রা কভার দিয়ে মারেন বাউন্ডারি। চতুর্থ ডেলিভারিতে একই জায়গা দিয়ে নেন ২ রান। কিন্তু শেষ দুই বলেবার্টম্যানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আবারও ব্যাটে লাগাতে ব্যর্থ ঝা।


এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। একটু কঠিন উইকেটে প্রোটিয়াদের ইনিংসটি সঠিক পথে রাখার চেষ্টা করেছিলেন রিজা হেনড্রিকস। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ৪৯ বলে ৪৩ রান করেন তিনি। প্রোটিয়াদের হয়ে আর কেউ চল্লিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। ছয়ে নামা ট্রিস্টান স্টাবস শেষ দিকে ১ ছক্বা ও ২ চারে ১৮ বলে ২৬ রানে অপরাজিত না থাকলে ১১৫ রানের সংগ্রহও পেত না দক্ষিণ আফ্রিকা। 


নেপালের বোলারদের প্রশংসাও করতে হবে। দলে ফেরা তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাঁপিয়েছেন আরেক লেগ স্পিনার কুশল ভুরতেল। মাত্র ১৯ রানে ৪ উইকেট নেন তিনি। ২১ রানে ৩ উইকেট নেন পেসার দীপেন্দ্র সিং।


তাড়া করতে নামা নেপালের ইনিংসেও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস একটি। ৪৯ বলে ৪২ রানে আউট হন উইকেটকিপার আসিফ শেখ। ১৮তম ওভারের শেষ বলে দলীয় ১০০ রানে আউট হন তিনি। তার আগে আসিফের সঙ্গে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটিতে রান তাড়ায় নেপালকে সঠিক পথেই রেখেছিলেন অনিল শাহ। ২৪ বলে ২৭ রানে আউট হন অনিল। জয়ের জন্য শেষ ৩ ওভারে ১৮ রান দরকার ছিল নেপালের। অর্থাৎ ওভারপ্রতি গড়ে ৬ রান করে দরকার ছিল।

 

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বয়স বিচারে সর্বকনিষ্ঠ দল হিসাবে দক্ষিণ আফ্রিকার মতো অভিজ্ঞ দলকে ভালোই কাঁপাল নেপাল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে ‘ডি’ গ্রুপে চতুর্থ নেপাল এই হারে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। নিজেদের শেষ ম্যাচটা তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে। আগেই সুপার এইট নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচের সবগুলো জিতে মোট ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। 


৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ দ্বিতীয়। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই সুপার এইটে উঠবে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় নেদারল্যান্ডস। আগেই বাদ পড়া শ্রীলঙ্কা ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে