নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

সুস্থ থাকতে যে নিয়ম মেনে খাবেন গরু-খাসির মাংস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-06-2024 02:34:56 am

কোরবানি ঈদে ঘরে ঘরে গরু-খাসির মাংস খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে এমনকি বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িয়ে গিয়েও কমবেশি সবাই মাংস খান। তবে সুস্থ থাকতে চাইলে অতিরিক্ত লাল মাংস খাওয়া এড়িয়ে চলতে হবে সবারই।


বিশেষ করে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন কিংবা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির রোগী তারা মাংস খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন।


যদিও ঈদের এ সময় মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অনেকর পক্ষেই, সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে গরু বা খাসির মাংস রান্না করলে বা খেলে ক্ষতি হওয়ার ঝুঁকি কম। জেনে নিন উপায়-।


◾চর্বিযুক্ত মাংস খাবেন না : লাল মাংস অর্থাৎ গরু ও খাসির মাংসে অধিক চর্বি থাকে। তাই চর্বিযুক্ত মাংস খাওয়া একেববারেই বন্ধ করুন। শরীরে হঠাৎ চর্বির পরিমাণ বেড়ে গেলে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।


◾ছোট পিস করে মাংস রাঁধুন : মাংসগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটুন। তাহলে তেলজাতীয় পদার্থ ঝরে যাবে। আর খাওয়ার সময়ও একসঙ্গে ৪-৫পিস মাংস খেতে পারবেন।


◾অল্প তেলে রান্না করুন : মাংস সব সময় অল্প তেলে রান্না করুন। কারণ লাল মাংসের নিজস্ব যে তেল আছে, তাতেই অনেকটা কাজ হয়ে যায়। সয়াবিনের বদলে সরিষার তেল ব্যবহার করুন।


◾সবজি দিয়ে মাংস রাঁধুন : গরু বা খাসির মাংস রান্নার সঙ্গে সবজিও মেশাতে পারেন। আলু, পেঁপে, পটল দিয়েও রান্না করতে পারেন মাংস। অনেকে আবারমাংস রান্নায় চুইঝাল আর আস্ত রসুনও পছন্দ করেন।


◾লবণে মাংস মেরিনেট করুন : রান্নার আগে মাংসে বেশি করে লবণ মাখিয়ে রেখে দিন। তবে তা পরিমাণমতো। লবণ মাংসের শক্ত মাসল ফাইবার সহজেই ভেঙে ফেলে। তাই মাংস নরম হয়ে যায় ও সহজে সেদ্ধ হয়ে যায়।


◾টেস্টিং সল্ট বা সয়া সস মেশাবেন না : মাংসে টেস্টিং সল্ট কিংবা সয়া সস এগুলো না ব্যবহার করাই ভালো। মাংস বারবার গরম করতে নেই। এতে পুষ্টি উপাদান নষ্ট হয়ে ক্ষতিকর উপাদান ও জটিল প্রোটিন তৈরি হয়।


◾সালাদ খান সঙ্গে : মাংসের সঙ্গে প্রচুর সালাদ খান। খাওয়া শেষে কোমল পানীয় পান করবেন না। কোল্ড ড্রিংকস ও ডেজার্টের পরিবর্তে মাঠা, জিরা পানি বা টকদই খান।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে